ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের

নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. রিপন মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-১৪-এর একটি দল শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন এলাকার অচিন্তপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র‍্যাব জানায়, গত ৫ আগস্ট মামলা হওয়ার পর থেকেই রিপন মিয়া পলাতক ছিলেন। তাকে আইনের আওতায় আনতে র‍্যাবের একটি গোয়েন্দা দল নজরদারি শুরু করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী কিশোরী এবং অভিযুক্ত রিপন মিয়া একই এলাকার বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত রিপন ওই কিশোরীকে কনটেন্ট তৈরির কথা বলে এবং ভিডিও ভাইরাল করে দেওয়ার প্রলোভন দেখাতেন। অভিযোগ রয়েছে, গত ৩০ জুলাই রাতে জরুরি কথা আছে বলে কিশোরীকে তার বাড়ির পাশের একটি জঙ্গলে ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়।

এ ঘটনার পর গত ৫ আগস্ট কিশোরীর বাবা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর রিপন মিয়াকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য নেত্রকোনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

নেত্রকোনা সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, পেশায় কাঠমিস্ত্রি রিপন মিয়া ২০১৬ সাল থেকে ফেসবুকে বিভিন্ন সংলাপের ভিডিও তৈরি করে পরিচিতি পান। বর্তমানে তার ভেরিফায়েড ফেসবুক পেজে ১৯ লাখেরও বেশি অনুসারী রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬