
নেত্রকোনায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. রিপন মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১৪-এর একটি দল শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন এলাকার অচিন্তপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র্যাব জানায়, গত ৫ আগস্ট মামলা হওয়ার পর থেকেই রিপন মিয়া পলাতক ছিলেন। তাকে আইনের আওতায় আনতে র্যাবের একটি গোয়েন্দা দল নজরদারি শুরু করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী কিশোরী এবং অভিযুক্ত রিপন মিয়া একই এলাকার বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত রিপন ওই কিশোরীকে কনটেন্ট তৈরির কথা বলে এবং ভিডিও ভাইরাল করে দেওয়ার প্রলোভন দেখাতেন। অভিযোগ রয়েছে, গত ৩০ জুলাই রাতে জরুরি কথা আছে বলে কিশোরীকে তার বাড়ির পাশের একটি জঙ্গলে ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়।
এ ঘটনার পর গত ৫ আগস্ট কিশোরীর বাবা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর রিপন মিয়াকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য নেত্রকোনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
নেত্রকোনা সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, পেশায় কাঠমিস্ত্রি রিপন মিয়া ২০১৬ সাল থেকে ফেসবুকে বিভিন্ন সংলাপের ভিডিও তৈরি করে পরিচিতি পান। বর্তমানে তার ভেরিফায়েড ফেসবুক পেজে ১৯ লাখেরও বেশি অনুসারী রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২