ঢাকা ১০:২৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিপি পশ্চাৎমুখী দলের সঙ্গে জোট করেছে: রিজভী টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচল নিষিদ্ধ, জেলা প্রশাসনের ১১ নির্দেশনা প্রবাসী আয়: টানা দুই মাস তিন বিলিয়ন ডলারের নিচে প্রবাহ উবারের নতুন হাইব্রিড সাবস্ক্রিপশন মডেলে গাড়িচালকদের জন্য বিশেষ সুবিধা পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যাত্রাবাড়ীর গণহত্যার বিচার দ্রুত শেষ করার অঙ্গীকার ট্রাইব্যুনালের ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল ও শিবিরের হাতাহাতি, ক্যাম্পাসে বিক্ষোভ ফুলবাড়িয়ায় কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, নিখোঁজ কেয়ারটেকার নবাবগঞ্জের হত্যা মামলায় আত্মসমর্পণ করে কারাগারে নারী আসামি সৌদি জোটে বাংলাদেশের যোগদানের ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

নবাবগঞ্জের হত্যা মামলায় আত্মসমর্পণ করে কারাগারে নারী আসামি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ঢাকার নবাবগঞ্জের নয়াকান্দা বাজারে মোখলেছুর রহমান হত্যা মামলায় অভিযুক্ত পারভীন নামের এক নারী আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে তিনি হাজির হয়ে জামিনের আবেদন জানান। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহমদ উল্লাহ আমান জামিন শুনানি পরিচালনা করেন। তবে বিচারক শ্যাম সুন্দর শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আদেশের সময় বিচারক উল্লেখ করেন, এটি একটি হত্যা মামলা এবং এর মধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বিচারক বলেন, আসামি ইতিপূর্বে জামিনের শর্ত ভঙ্গ করে পলাতক ছিলেন। জেলা ও দায়রা জজ আদালত তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি তা পালন করেননি। এ কারণে তার জামিন আবেদন মঞ্জুর করা হয়নি।

কারাগারে পাঠানোর আদেশের পর আসামিকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় নেওয়ার সময় অপ্রীতিকর ঘটনা ঘটে। আসামির স্বজনরা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং তাদের মোবাইল থেকে ভিডিও ডিলিট করতে বাধ্য করার চেষ্টা করেন। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণেও এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

উল্লেখ্য, গত বছরের ১১ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনার জেরে নবাবগঞ্জের নয়াকান্দা বাজারে মোখলেছুর রহমানকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের স্ত্রী বিলকিছ বেগম নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে নবাবগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন গত বছরের ৩১ আগস্ট পারভীনসহ ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

মামলার অন্য আসামিরা হলেন দেলোয়ার, মাহফুজ হাসান ওরফে শাওন, হিমেল দেওয়ান, মহিউদ্দিন, তোফায়েল, মোহাম্মদ ইমরান শেখ, ইউসুফ আহম্মেদ কায়েস ওরফে কয়েজ, জামাল, জামিল খা ওরফে দুলাল, সুরাইয়া, মোজাম্মেল, বিল্লাল হোসেন, জমিলা খাতুন, সোহরাব হোসেন, মোকছেদ ওরফে মোকলেছুর রহমান, মনির ওরফে মনির হোসেন, ইব্রাহীম বাবু ওরফে তানভীর ইসলাম ইব্রাহীম ও আবুল। গত ২৫ জুন ট্রাইব্যুনাল চার্জশিট গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ৬ ফেব্রুয়ারি রাতে আসামি জামাল মোখলেছুরের ভাতিজা মোসলেহ উদ্দিন পায়েলের কাছে মোটরসাইকেল চাইলে পায়েল তা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে জামাল তাকে গালিগালাজ করেন। মোখলেছুর বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলে আসামিরা ক্ষুব্ধ হয় এবং পরবর্তীতে ১১ এপ্রিল বিকেলে তাকে পিটিয়ে হত্যা করে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

নবাবগঞ্জের হত্যা মামলায় আত্মসমর্পণ করে কারাগারে নারী আসামি

আপডেট সময় : ০৯:০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬