ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে কথা হয়, ফিরতে চাইছেন তিনি: জি এম কাদের শ্রীমঙ্গলে বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী মক্কায় ওমরাহ পালন করে আবেগঘন পোস্ট অভিনেত্রী কেয়া পায়েলের কাফকার সাহিত্য ও ক্ষমতার জটিল সমীকরণ: এক গভীর বিশ্লেষণ আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করতে পারে, সতর্ক থাকার আহ্বান টুকুর নবাবগঞ্জে নানা কর্মসূচিতে চড়ারহাট গণহত্যা দিবস পালন যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: কর্মকর্তাদের দিকে সন্দেহের আঙুল গেতাফে ম্যাচে বার্সেলোনার একাদশে জেসুস, রাফিনিয়াকে ঘিরে নতুন পরিকল্পনা বেলকুচিতে অটোভ্যান চালককে হত্যার পর লাশ বালুচাপা, ৪ দিন পর উদ্ধার ২০২৬ বিশ্বকাপে অনলাইনে সবচেয়ে বেশি বিদ্বেষের শিকার আর্জেন্টিনা

চেক ডিজঅনার মামলায় রিজেন্ট চেয়ারম্যান সাহেদের এক বছরের কারাদণ্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৩ লাখ ১৮ হাজার ৩৫৮ টাকার চেক ডিজঅনারের এক মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে চেকের সমপরিমাণ অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে। রোববার ঢাকার তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৬ জুলাই ‘বাহার ট্রেডার্স ইন্টারন্যাশনাল’-এর স্বত্বাধিকারী হাফিজ উদ্দিন বাহার সাহেদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিলেন। মামলার বিবরণে বলা হয়, বাদীর কাছ থেকে নির্মাণসামগ্রী ক্রয়ের পর ২০১৯ সালের ১০ ডিসেম্বর সাহেদ উত্তরা ব্যাংকের নবাবপুর শাখার একটি চেক প্রদান করেন। পরবর্তীতে ২০২০ সালের মে মাসে চেকটি ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা ডিজঅনার হয়ে ফেরত আসে। আইনি নোটিশের নির্ধারিত মেয়াদের মধ্যে অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় মামলাটি আদালতে গড়ায়।

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন জানান, গত ৩ মে সাহেদের অনুপস্থিতিতেই বিচারক মামলাটির রায় ঘোষণা করেছিলেন। রোববার তাকে সাজার পরোয়ানার ভিত্তিতে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর জামিনের আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র, প্রতারণা ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ ৩৫টিরও বেশি মামলা চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

চেক ডিজঅনার মামলায় রিজেন্ট চেয়ারম্যান সাহেদের এক বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬