ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই দিনে অপুর জন্মদিন ও শাকিবের ঢালিউড অ্যাওয়ার্ড জয় তিন দিন পর নাটোর থেকে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোল হজমের লজ্জা পেল বায়ার্ন নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অধরা খানের অভিযোগ ১০ জনের লিভারপুলকে হারিয়ে শেষ ৩০ মিনিটে সিটির জয় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির শফিকুর রহমান সাতক্ষীরায় দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠিতে তৈরি দুর্গা প্রতিমা

জ্ঞানেশ কুমারের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: সিজেপি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৫৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ না করা পর্যন্ত নিজেদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতা অজিঙ্কা শিন্ডে এই ঘোষণা দেন। তিনি আগামী ১১ অক্টোবর সকাল ১০টায় যন্তর মন্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার জন্য দলীয় সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে শিন্ডে দৃঢ়তার সঙ্গে বলেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত তারা থামবেন না এবং বাড়ি ফিরবেন না। সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতে যেভাবে তারা সরকারের ঔদ্ধত্য ভেঙে দিয়েছিলেন, এবারও ঠিক তাই করবেন। বাম ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে শিন্ডে আরও বলেন, শনিবার দিল্লিতে যা ঘটেছে তা জরুরি অবস্থাকেও ম্লান করে দিয়েছে। তিনি দাবি করেন, তারা যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবে ভোটাধিকারের দাবিতে আন্দোলন করতে চেয়েছিলেন।

এ সময় সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্গাকে দিল্লি বিমানবন্দর থেকে আটক করার পর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন শিন্ডে। অন্যদিকে, দিল্লি পুলিশ জানিয়েছে যে পুলিশ আইনের আওতায় প্রায় ৩,০০০ জনকে আটক করা হয়েছিল, তবে সন্ধ্যায় তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে, এই পরিস্থিতির প্রেক্ষাপটে ইন্ডিয়া জোটের নেতারা সোমবার দিল্লিতে একটি মহা সমাবেশের ডাক দিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জ্ঞানেশ কুমারের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: সিজেপি

আপডেট সময় : ১১:৫৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬