ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড. ইউনূসকে হয়রানি ও অপপ্রচারের ঘটনায় ১২ সাবেক উপদেষ্টার নিন্দা বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৭ প্রকাশ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই ভাঙ্গুড়ায় গুমানী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা বেনাপোলে চার পূজামণ্ডপে বিএনপির নেতার আর্থিক অনুদান প্রদান তিন দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু, শোকের ছায়া ক্যাম্পাসে জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী হত্যায় জিতেশ চন্দ্র গোপের মৃত্যুদণ্ড আর না ফেরার শর্তে চুয়েট ছাড়লেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি

গ্রেপ্তার না হলে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন আব্দুল লতিফ সিদ্দিকী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বুধবার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় সিএমএম আদালতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের কাছে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

আদালত থেকে বেরিয়ে লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, আমি সাধারণত আত্মগোপন করি না, বরং সবসময় আত্মপ্রকাশ করতে চাই। তাই আজ আদালতে এসেছি। আপনারা হয়তো জানেন না, আমাকে আজ সকালে জানানো হয়েছে যে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশের ঘটনায় দায়ের করা মামলায় আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ যদি আমাকে গ্রেপ্তার না করে, তবে আগামী রোববার বা সোমবার আমি আদালতে গিয়ে নিজেকে সমর্পণ করব। তিনি এ সময় জানান যে, পরিস্থিতির জন্য তিনি এবার প্রস্তুত আছেন এবং তার গাড়িতেই ব্যাগ ও লেখালেখির সরঞ্জাম প্রস্তুত রয়েছে।

এদিন লতিফ সিদ্দিকী ছাড়াও মামলার অন্যান্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আগামী ৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী হাজিরার দিন ধার্য করেছেন।

হাজিরা দেওয়া মামলার নথিপত্র অনুযায়ী, গত ৫ আগস্ট মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে 'মঞ্চ ৭১' নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। গত ২৮ আগস্ট সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনটির আয়োজিত গোলটেবিল বৈঠক চলাকালে একদল ব্যক্তি হট্টগোল শুরু করে এবং সভাস্থলে ঢুকে পড়ে। তারা অনুষ্ঠানস্থলের দরজা বন্ধ করে দেয়, ব্যানার ছিঁড়ে ফেলে এবং অংশগ্রহণকারীদের লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে পুলিশ এসে আব্দুল লতিফ সিদ্দিকী ও অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে উদ্ধার করে এবং ১৬ জনকে আটক করে। এই ঘটনায় শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন এসআই আমিরুল ইসলাম।

যে মামলায় আমি ২০২৫ সালে গ্রেপ্তার হয়েছিলাম।

এ সংগঠনের উদ্দেশ্য জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া।প্রস্তুতির অংশ হিসেবে গত ২৮ আগস্ট সকাল ১০টায় একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

গ্রেপ্তার না হলে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন আব্দুল লতিফ সিদ্দিকী

আপডেট সময় : ০৩:০০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬