ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত সিঁড়ির পাশের কালো ব্রাশ কেন থাকে? জেনে নিন আসল কারণ দেশের ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ফজিলত ও গুরুত্ব ওমানে সাগরে পড়ে নিখোঁজ নোয়াখালীর প্রবাসী আবু ছায়েদ মিসরের বন্দরে মার্কিন ট্যাংকারে ড্রোন হামলা, কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের ব্রাজিল-আর্জেন্টিনা কূটনৈতিক উত্তেজনা: রাষ্ট্রদূত প্রত্যাহার ও তলব পুলিশের ঘিরে ফেলা বাড়ি থেকে ছাদ দিয়ে পালালেন সন্ত্রাসী রায়হান ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন পাঁচ বাংলাদেশি নারী গোলাপগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের পাশে এনসিপির শীর্ষ নেতারা নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে আইনজীবীর চরিত্রে বাঁধন

দেশজুড়ে ৬৪ জেলায় আয়োজিত হবে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দেশের ফ্রিল্যান্সিং শিল্পের বিকাশ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং ফ্রিল্যান্সারদের জন্য একটি সহায়ক ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাক্কোর পক্ষে সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়সল আলিম এবং পরিচালক আব্দুল কাদের উপস্থিত ছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে সভায় অংশ নেন যুগ্মসচিব (আইসিটি প্রমোশন ও গবেষণা অনুবিভাগ) ড. মো. তৈয়বুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. মাহবুব আলম।

বৈঠকে জানানো হয়, দেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে এই সম্মেলন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এসব আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ের ফ্রিল্যান্সার ও আগ্রহী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ পাওয়ার উপায়, ক্যারিয়ার গঠন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সম্পর্কে ধারণা দেওয়া হবে। এছাড়া ফ্রিল্যান্সার আইডি কার্ড কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ফ্রিল্যান্সারদের বাস্তব অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরির বিষয়েও সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

জেলা পর্যায়ের আয়োজনের পাশাপাশি ঢাকায় একটি কেন্দ্রীয় ফ্রিল্যান্সার সামিট আয়োজনের প্রস্তাব নিয়েও সভায় আলোচনা হয়েছে। প্রস্তাবিত এই কেন্দ্রীয় সম্মেলনে নীতিগত আলোচনা, সেমিনার, বিশেষজ্ঞ প্যানেল, সরকারি-বেসরকারি অংশীজনদের মতবিনিময়, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কর্মসংস্থানের সম্ভাবনা, আন্তর্জাতিক মার্কেটপ্লেসে অংশগ্রহণ ও ডিজিটাল পেমেন্টসহ ফ্রিল্যান্সিং খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

বাক্কো জানিয়েছে, দেশের ফ্রিল্যান্সিং, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) এবং আইটি এনাবলড সার্ভিস (আইটিইএস) খাতের টেকসই উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে তাদের সম্মিলিত কার্যক্রম অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

দেশজুড়ে ৬৪ জেলায় আয়োজিত হবে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’

আপডেট সময় : ০৭:১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬