ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম ভারতে ফুটবল সংস্কৃতি নেই, বিস্ফোরক মন্তব্য ব্রাজিল কোচ আনচেলত্তির বিয়েতে বিপুল খরচ না করে দান করুন: শ্রুতি হাসান হুতি হামলার পর সৌদি আরবের পাশে থাকার ঘোষণা মিসরের ৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা? বিমান বাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদপত্র বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ

আদালত নিয়ে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আদালতসংক্রান্ত তথ্য প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না করতে আইন সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার সুপ্রিম কোর্টে নিজের কার্যালয়ে আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নবগঠিত কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতকেন্দ্রিক সাংবাদিকতায় যারা যুক্ত আছেন, তাদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ রয়েছে। বিচারিক কার্যক্রম ও লিখিত আদেশের বাইরে কোনো তথ্য প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তিনি আরও বলেন, দীর্ঘদিন আদালত কভার করতে গিয়ে আইন সাংবাদিকদের নিজস্ব একটি বিশেষ দক্ষতা তৈরি হয়েছে। তারা জানেন আদালতের কার্যক্রমের কোন অংশ জনসমক্ষে প্রকাশ করা সমীচীন এবং কোনটি নয়। তিনি সাংবাদিকদের অনেক ক্ষেত্রে সেলফ সেন্সরশিপ বা আত্মনিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়টি উল্লেখ করে বলেন, তিনি বিশ্বাস করেন ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যরা সবসময় এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

মতবিনিময় সভায় ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মুহাম্মদ ইয়াছিন ও সাধারণ সম্পাদক আরাফাত মুন্নার নেতৃত্বে সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সহসভাপতি আবু সালেহ রনি, যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমীন, দপ্তর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল বাশার এবং কার্যনির্বাহী সদস্য ইলিয়াস সরকার ও এস এম নূর মোহাম্মদ সভায় অংশ নেন।

বৈঠকে ফোরামের নেতারা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের এজলাসে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার না থাকার বিষয়টি অ্যাটর্নি জেনারেলের নজরে আনেন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান, দায়িত্ব গ্রহণের পরপরই তিনি প্রধান বিচারপতির কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন এবং সিনিয়র আইনজীবীরাও একই দাবি তুলেছেন। তিনি বিষয়টি পুনরায় প্রধান বিচারপতির নজরে আনার আশ্বাস দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

আদালত নিয়ে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

আপডেট সময় : ০১:২৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬