ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কক্সবাজারে শিশু যৌন নির্যাতন চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার মিরসরাই শিল্পাঞ্চলে ৩০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব তুর্কি প্রতিষ্ঠান সানকোর দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু একদিনেই ১০ শতাংশ কমল বিশ্ববাজারে তেলের দাম সাতক্ষীরা সীমান্তে জব্দ প্রায় ৩২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড সরকারি প্রতিষ্ঠানে বিএনপি সংশ্লিষ্টদের নিয়োগ বাতিল চায় জামায়াত শরীয়াহ বোর্ডের বিশেষ সভা করল মাস্তুল ফাউন্ডেশন ঢাবি সাইবার নিরাপত্তা মাস্টার্স কোর্সে ফি কমল ৬০ হাজার

শরীয়াহ বোর্ডের বিশেষ সভা করল মাস্তুল ফাউন্ডেশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন তাদের কার্যক্রম শতভাগ শরীয়াহসম্মত, স্বচ্ছ এবং জবাবদিহিমূলকভাবে পরিচালনার লক্ষ্য নিয়ে ৫ম শরীয়াহ বোর্ডের বিশেষ সভার আয়োজন করেছে। দেশের শীর্ষস্থানীয় আলেম, মুফতি ও ইসলামি গবেষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় প্রতিষ্ঠানের নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়, বিশেষ করে শরীয়াহভিত্তিক পরিচালনা কাঠামো, যাকাত ও অনুদান ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত আলেমরা যাকাত, সদকা ও অনুদান শরীয়াহর বিধান অনুযায়ী সুশৃঙ্খলভাবে ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া শরীয়াহ বোর্ডকে আরও কার্যকর করা, মানবসেবামূলক কাজে আমানতদারিত্ব নিশ্চিত করা এবং নিয়মিত শরীয়াহ পর্যালোচনার মাধ্যমে কার্যক্রম পরিচালনার বিষয়ে তারা দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূমের সিনিয়র মুহাদ্দিস মুফতি ইমাদুদ্দীন (হাফিজাহুল্লাহ)। তিনি মাস্তুল ফাউন্ডেশনের শরীয়াহ বোর্ড সম্প্রসারণের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শরীয়াহর আলোকে পরিচালিত মানবিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা বাড়ে এবং দাতাদের আমানত সঠিকভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। তিনি মানবসেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিয়মিত আত্মসমালোচনা ও শরীয়াহ বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং মাস্তুল ফাউন্ডেশনের এই উদ্যোগের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন।

মাস্তুল ফাউন্ডেশনের শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান শায়েখ নূরুল ইসলাম বিন ইসমাঈল জানান, প্রতিষ্ঠানের প্রতিটি কার্যক্রম কুরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করাই বোর্ডের মূল দায়িত্ব। তিনি বলেন, জাকাত ও অনুদানসহ সব কার্যক্রম সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে পরিচালনার লক্ষ্যে বোর্ড নিয়মিত পরামর্শ ও তত্ত্বাবধান করছে। বিশেষ অতিথি হিসেবে বোর্ডের সদস্য মুফতি মুজাহিদ ইসলামও সভায় উপস্থিত ছিলেন।

সভায় আরও অংশ নেন মুফতি মাহমুদুল হাসান জামশেদ, মুফতি তারিকুল ইসলাম, মুফতি মাসুম বিল্লাহ, মুফতি তাওহীদুল ইসলাম, মুফতি হাবিবুল্লাহ সিরাজী, ড. মুহাম্মদ রুহুল আমিন রাব্বানী, ড. হাবিবুর রহমান, মুফতি মাহমুদুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম, ড. মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, মুফতি আব্দুর রহমান আল হোসাইনী, মুফতি মুহাম্মদ আউয়াল এবং মুফতি আশিকুর রহমান। সভার শেষ পর্যায়ে দেশ, জাতি, দাতা ও উপকারভোগীদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং স্বচ্ছ মানবসেবার ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৩: ৫২আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৪: ০২

সভায় আরো উপস্থিত ছিলেন মুফতি মাহমুদুল হাসান জামশেদ, বিভাগীয় প্রধান, ইফতা ও উলূমুল হাদিস বিভাগ, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, যাত্রাবাড়ী; মুফতি তারিকুল ইসলাম, শিক্ষক, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানীনগর, ঢাকা; মুফতি মাসুম বিল্লাহ, ডেপুটি মুফতি, আকবর কমপ্লেক্স এবং প্রতিষ্ঠাতা, এসএআরসি; মুফতি তাওহীদুল ইসলা

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

শরীয়াহ বোর্ডের বিশেষ সভা করল মাস্তুল ফাউন্ডেশন

আপডেট সময় : ০২:৩৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬