সংবাদ শিরোনাম :
ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৬:৪৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমণ্ডি ৫ নম্বর রোডের পরিত্যক্ত সুধাসদন থেকে মো. সাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধানমণ্ডি থানা পুলিশ। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত যুবকের নাম মো. শাকিল। তার বাসা রাজধানীর জিগাতলা টালি অফিস এলাকায়। তার বাবার নাম সেকান্দার আলী মাতুব্বর এবং মায়ের নাম আসমা বেগম। ঘটনার পর পুলিশ শাকিলের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করে। ধানমণ্ডি থানার এসআই জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

























