ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমতি ছাড়া ছবি তোলা ও ছড়ানো কি আইনত অপরাধ? আসামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের ঘর তৈরি করছেন সালমান খান ইয়াশের ‘টক্সিক’ ট্রেলার: সঙ্গে কিয়ারা-নয়নতারা ও অ্যাকশনের নতুন জগৎ সালমান শাহের সঙ্গে প্রথম কাজের স্মৃতিচারণ করলেন তুষার খান দক্ষিণ সুদান ও আবেই সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, সিএনজি স্টেশনে কমছে ভোগান্তি জ্বর নিয়েই শুটিংয়ে অবিকা, শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি কে হচ্ছেন দেশের ২৩তম প্রেসিডেন্ট, সিদ্ধান্ত কেবল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সিরাজুল ইসলাম আপসহীন ছিলেন: মির্জা ফখরুল বুদ্ধিজীবী ও স্বৈরাচারের সখ্য: ক্ষমতার মোহে সততার বিসর্জন

সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ ছাড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২৬-২৭ করবর্ষের জন্য অনলাইনে আয়কর রিটার্ন গ্রহণ কার্যক্রম শুরু করেছে। বুধবার (২২ জুলাই) থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য এই অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যেই এই অনলাইন রিটার্ন ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে।

নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে যারা আয়কর রিটার্ন দাখিল করবেন, তারা তাদের নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ হারে কর ছাড় পাবেন। তবে এই ছাড়ের সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এনবিআর স্পষ্ট করেছে যে, সেপ্টেম্বরের পর রিটার্ন জমা দিলে এই সুবিধা পাওয়া যাবে না। এছাড়া ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে করদাতাদের অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

স্বাভাবিক ব্যক্তিশ্রেণির সকল করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে কিছু বিশেষ ক্ষেত্রে কাগজে রিটার্ন জমার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, প্রয়োজনীয় সনদধারী শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত করদাতার প্রতিনিধি। এছাড়া বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরাও কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন। যদি কোনো করদাতা অনলাইন নিবন্ধন সংক্রান্ত জটিলতার কারণে রিটার্ন জমা দিতে ব্যর্থ হন, তবে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমতি সাপেক্ষে তিনি কাগজে রিটার্ন জমা দিতে পারবেন।

অনলাইন ব্যবস্থার মাধ্যমে করদাতারা ঘরে বসেই ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট ও নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন জমা দেওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা সম্ভব হবে। এনবিআরের তথ্যমতে, ২০২১ সালে এই সেবা চালুর পর থেকে এর জনপ্রিয়তা ধারাবাহিকভাবে বাড়ছে এবং গত ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তি করদাতা অনলাইনে সফলভাবে রিটার্ন জমা দিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ ছাড়

আপডেট সময় : ১২:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬