ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ: চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম আফতাব মজুমদার। তিনি এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক এবং বন্দর থানা যুবশক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, গত ১৪ মে সদস্যসচিব আখতার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছিল।

চান্দগাঁও থানায় দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, প্রায় তিন মাস আগে ফেসবুকের মাধ্যমে আফতাব মজুমদারের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে অভিযুক্ত ব্যক্তি শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন, যা তরুণী বিয়ের আগে প্রত্যাখ্যান করেছিলেন। তবে গত ১৪ জুলাই সকালে বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে নগরের বন্দর এলাকার একটি আবাসিক হোটেলে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আফতাব। পরবর্তীতে বিয়ের বিষয়ে কথা বললে তিনি নানা অজুহাতে এড়িয়ে যান এবং একসময় সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

ভুক্তভোগী তরুণী পরবর্তীতে জানতে পারেন যে আফতাব মজুমদার আগে থেকেই বিবাহিত। এরপর পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি চান্দগাঁও থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত ৯টার দিকে নগরের হালিশহর বিডিআর মাঠসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম বুধবার জানান, গ্রেপ্তারকৃত আফতাব মজুমদারকে থানাহাজতে রাখা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, আফতাব মজুমদারকে ঘিরে অতীতেও একাধিক বিয়ের বিষয়ে আলোচনা ছিল, তবে এর কোনো নথিভিত্তিক প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় বা মহানগর কমিটির কোনো নেতার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ: চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬