ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিরোপা না জিতেও বিশেষ আয়োজনে বীরের সম্মান পাচ্ছেন মেসিরা মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য স্প্যানিশ ডিফেন্ডার কুবার্সির স্কালোনির বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা ২২ জুলাই ২০২৬: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা দেশের ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত দেশজুড়ে তীব্র গ্যাস সংকট: পাম্পে গাড়ির দীর্ঘ লাইন, শিল্পে স্থবিরতা নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই: মেয়র মামদানি বিতর্ক ও সমালোচনায় ঘেরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন নামের ভুলে চা দোকানিকে জেলে পাঠাল পুলিশ, আসল আসামি পলাতক

নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই: মেয়র মামদানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তার প্রতি সমর্থন জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এই পরোয়ানা কার্যকর করার মতো কোনো স্বাধীন আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নেতানিয়াহুকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে আখ্যায়িত করেন।

মেয়র মামদানি জানান, তার প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখেছে। নেতানিয়াহু যদি নিউইয়র্কে সফর করেন, তবে আইসিসির পরোয়ানা কার্যকর করার কোনো আইনি পথ রয়েছে কি না, তা নিয়ে তারা প্রযোজ্য আইনের আওতায় পর্যালোচনা করেছেন। তবে পর্যালোচনায় দেখা গেছে, এ ধরনের আন্তর্জাতিক পরোয়ানা কার্যকর করার ক্ষমতা কেবল ফেডারেল সরকারের হাতেই ন্যস্ত।

আইনি সীমাবদ্ধতার কথা বললেও মেয়র মামদানি কঠোর অবস্থান বজায় রেখেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বেনিয়ামিন নেতানিয়াহুকে নিউইয়র্ক সিটিতে স্বাগত জানানো হবে না। একইসঙ্গে তিনি যোগ করেন, মুক্ত অবস্থায় থাকা অন্য কোনো যুদ্ধাপরাধীকেও শহরে স্বাগত জানানোর সুযোগ নেই। মামদানির এই বক্তব্য এমন সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে এলে তাকে গ্রেপ্তার করা হবে না।

এর আগে অবশ্য মেয়র মামদানি জানিয়েছিলেন যে, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের বিষয়টি তিনি বিবেচনা করছেন। উল্লেখ্য, ২০২৪ সালে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় ইসরাইলের সামরিক অভিযানে যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই: মেয়র মামদানি

আপডেট সময় : ০৮:৩২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬