ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনটিআরসিএ-এর মাধ্যমেই হবে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, আশ্বস্ত শিক্ষক নেতারা বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সরাসরি দেখবেন যেভাবে বিএনপি অলিগার্ক তোষণের পথে হাঁটছে, অভিযোগ নাহিদ ইসলামের গাজীপুর সাফারি পার্কে দুই হাতির মৃত্যু ১১ অক্টোবর সিডনিতে বসছে চট্টগ্রাম ক্লাবের স্প্রিং ফেয়ার ২০২৬ সাংবাদিক নুর মোহাম্মদকে হত্যার হুমকি, ইরাব ও বিএসআরএফের তীব্র নিন্দা ব্রেন ক্যানসারে আক্রান্ত শিশু নূরের চিকিৎসায় সাহায্যের আকুল আবেদন বরিশালে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ, সাভারে জেএমবি আস্তানায় অভিযান বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা এস এম ফারুক গ্রেপ্তার আনসার ও ভিডিপির ফ্রিল্যান্সিং কোর্সের প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন

নামের ভুলে চা দোকানিকে জেলে পাঠাল পুলিশ, আসল আসামি পলাতক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কথায় আছে, ‘নামে নামে জমে টানে।’ সেই নামের মিলই এক নিরীহ চা দোকানির জীবনে দুঃস্বপ্ন ডেকে এনেছে। ছিনতাই মামলার প্রকৃত আসামির সঙ্গে নামের মিল থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনী যাকে খুঁজছিল, সেই ব্যক্তি আগেই মামলা থেকে জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে আত্মগোপনে চলে গেছেন।

ঘটনাটি গত বছরের ২৭ মে ভোরের। ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী তানভীর আহমেদ ঈদের ছুটিতে ঢাকা থেকে ট্রেনে করে রাজশাহী রেলস্টেশনে নামেন। এরপর রিকশায় চড়ে নগরীর কোর্ট এলাকার গোয়ালপাড়ায় নিজের বাড়ির দিকে রওনা হন। পথে সিটি বাইপাস এলাকায় তানভীর মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তানভীর অজ্ঞাত তিনজনকে আসামি করে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্তের ধারাবাহিকতায় ওই বছরের ১০ সেপ্টেম্বর পুলিশ নগরীর হেতেমখাঁ এলাকার আবুল কালামের ছেলে রকিকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর আদালতপাড়াজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার এসআই রাশেদুল হাসান বলেন, আদালতের পরোয়ানা তারা বোয়ালিয়া থানায় পাঠিয়েছিলেন। তিনি দাবি করেন, প্রকৃত সন্দেহভাজন আসামি রকির পরিবর্তে চা দোকানি রকিকে ধরার দায় ওই থানার সংশ্লিষ্ট অফিসারের। বর্তমানে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির পরিবার চ্যালেঞ্জ করেছে যে, এই রকি সেই রকি নয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

নামের ভুলে চা দোকানিকে জেলে পাঠাল পুলিশ, আসল আসামি পলাতক

আপডেট সময় : ০৮:০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬