ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে দেশজুড়ে প্রস্তুতি সভা ১২৩ বছর বয়সে না ফেরার দেশে নাটোরের আব্বাস প্রামানিক উত্তরায় জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর কন্যাশিশুর নিরাপত্তা ও সামাজিক অবক্ষয় নিয়ে রাষ্ট্রপতির গভীর উদ্বেগ হরিরামপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার বকেয়া কর দ্রুত আদায়ের নির্দেশ হাইকোর্টের দুই নায়িকার মধ্যে গভীর বন্ধুত্ব সম্ভব নয় বলে মত রানী মুখার্জির আইনের শাসন ও স্থিতিশীলতায় বিএনপি বিশ্বাসী: রুহুল কবির রিজভী যুক্তরাজ্যে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময়

ঝালকাঠির ভিমরুলীতে খালে ঝাঁপ দিয়ে কিশোর নিখোঁজ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির ভিমরুলী এলাকায় খালে গোসল করার সময় আমগাছ থেকে ঝাঁপ দিয়ে মো. সানি (১৩) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে ভিমরুলী বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ কিশোর সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের বাসিন্দা মো. সোহেলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে রাজাপুর থেকে ১৫ জনের একটি দল ট্রলারে করে ভ্রমণের উদ্দেশ্যে ভিমরুলী এলাকায় আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে দুপুর সোয়া ২টার দিকে তারা ভিমরুলী বাজারের উত্তর পাশের খালে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে মো. সানি খালের পাড়ে থাকা একটি আমগাছ থেকে পানিতে ঝাঁপ দেয়। তবে ঝাঁপ দেওয়ার পর সে আর পানির ওপর ভেসে ওঠেনি।

সাথে থাকা সঙ্গীরা তাৎক্ষণিকভাবে তাকে খোঁজাখুঁজি শুরু করে এবং পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করে। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ঝালকাঠি সদর থানার ওসি মাহামুদ হোসেন জানিয়েছেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ঝালকাঠির ভিমরুলীতে খালে ঝাঁপ দিয়ে কিশোর নিখোঁজ

আপডেট সময় : ০৭:০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬