ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০ বছরের পথচলা শেষে আলাদা হচ্ছেন প্রীতম ও শেহতাজ পুলিশের সহায়তায় মাদক কারবারি ‘পিচ্চি রাজা’র পলায়ন, এএসআইসহ গ্রেপ্তার ৩ মিরপুরে ভাসানটেক থানার এসআই মাহমুদুল হাসানের মরদেহ উদ্ধার মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ঐতিহাসিক কলসকাঠী শিবমন্দির সংরক্ষণের দাবি সৈয়দপুরে উর্দুভাষীদের লংমার্চ, স্থায়ী পুনর্বাসনসহ ৪ দফা দাবি ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: রশিদুজ্জামান মিল্লাত বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে জাতীয় সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী দেশের ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে জাতীয় সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে দেশের ১০০ জন কৃতী শিক্ষককে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং পেশাগত স্বীকৃতি নিশ্চিত করার লক্ষ্যে এ বছর জাতীয় পর্যায়ের এই সম্মাননার পরিধি ১২ জন থেকে বাড়িয়ে ১০০ জনে উন্নীত করা হয়েছে। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে নগদ দুই লাখ টাকা, একটি ক্রেস্ট এবং সম্মাননা সনদ প্রদান করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সম্মাননার জন্য প্রাথমিক স্তরে ১০ জন, মাধ্যমিক স্তরে ২০ জন, কলেজে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন, মেডিকেল কলেজে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন শিক্ষককে নির্বাচন করা হয়েছে। এর বাইরে প্রধানমন্ত্রীর বিশেষ কোটায় আরও ৫ জন শিক্ষককে এই সম্মাননা দেওয়া হয়েছে। দেশের প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা, কারিগরি এবং বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে যোগ্য শিক্ষকদের বাছাই করে এই সম্মাননা প্রদান করা হয়।

শিক্ষকদের অবদান ও পেশাগত স্বীকৃতিকে বিশেষ গুরুত্ব দেওয়ার অংশ হিসেবেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। উল্লেখ্য, শিক্ষকদের মর্যাদা, অধিকার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে ইউনেসকোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বজুড়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে জাতীয় সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬