ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড দেশে খোস-পাঁচড়ার আশঙ্কাজনক প্রাদুর্ভাব, নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় এসআই আহত, সহযোগীসহ আটক দুই

জয়শংকরের সঙ্গে বিদায়ী হাইকমিশনারের বৈঠক, সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে রোববার দুপুরে এক বৈঠকে মিলিত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডলে একটি পোস্টের মাধ্যমে একে ‘ফেয়ারওয়েল কল’ বা বিদায়কালীন সাক্ষাৎ হিসেবে বর্ণনা করেছেন। এ সময় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে রিয়াজ হামিদুল্লাহর অবদানের জন্য তাকে অভিনন্দনও জানান জয়শংকর।

বৈঠকের ছবি পোস্ট করে রিয়াজ হামিদুল্লাহ নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে লেখেন, আঠারো মাসের কার্যকালে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ককে নীরবে ও ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি জানান, এই সম্পর্কের ভিত্তি ছিল পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থ। এছাড়া কূটনীতির চিরাচরিত পথে না হেঁটে তিনি দুদেশের মানুষের মধ্যেকার নাড়ির টান স্পর্শ করতে চেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

দিল্লিতে বছর দেড়েকের কার্যকাল শেষে রিয়াজ হামিদুল্লাহ অচিরেই জেনেভাতে জাতিসংঘের কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন। দিল্লিতে তার স্থলাভিষিক্ত হচ্ছেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। সম্প্রতি ভারত সরকার তার নিয়োগপত্র বা ক্রেডেনশিয়ালস আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে।

দিল্লির কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে, রোববার ছুটির দিন দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকটি কেবল বিদায়ী সৌজন্য সাক্ষাতের চেয়েও বেশি কিছু ছিল। গত দেড়-দু’বছরে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যে নজিরবিহীন ওঠাপড়ার মধ্য দিয়ে গেছে, তার নানা জটিল দিক নিয়েও দু’পক্ষের মধ্যে কথাবার্তা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে কথাবার্তা অনেকদূর এগোলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। তবে এই সফর আয়োজনের ব্যাপারে দুই সরকারের মধ্যে আলোচনা এখনো চলমান রয়েছে বলে জানা যাচ্ছে।

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১৭: ১২আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৭: ৪২

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জয়শংকরের সঙ্গে বিদায়ী হাইকমিশনারের বৈঠক, সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা

আপডেট সময় : ০৬:০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬