ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শাহজালাল বিমানবন্দরের অব্যবস্থাপনাকে মাছের বাজারের সাথে তুলনা ডাকসু ভিপির

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেবল নামেই আন্তর্জাতিক বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিমানবন্দরের চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এর ভেতরের পরিবেশ দেখলে যে কারও এটিকে মাছের বাজার মনে হবে।

সাদিক কায়েম অভিযোগ করেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের বিমানবন্দরে যাত্রীরা পৌঁছানোর ১০ মিনিটের মধ্যে লাগেজ বুঝে পেলেও বাংলাদেশের বিমানবন্দরে যাত্রীদের দুই থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হয়। দীর্ঘ অপেক্ষার পাশাপাশি লাগেজ থেকে মালামাল চুরি এবং যাত্রীদের হেনস্তার শিকার হওয়ার বিষয়গুলোও তিনি তুলে ধরেন।

বিমানবন্দরে যাত্রী হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. আখতারুজ্জামানসহ জামায়াতের সাবেক সংসদ সদস্যদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনার কঠোর সমালোচনা করেন ডাকসু ভিপি। তিনি বলেন, রাষ্ট্র যেখানে দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেখানে ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে।

তিনি অবিলম্বে বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, জবাবদিহিতা নিশ্চিত এবং মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেওয়ার দাবি জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

শাহজালাল বিমানবন্দরের অব্যবস্থাপনাকে মাছের বাজারের সাথে তুলনা ডাকসু ভিপির

আপডেট সময় : ০৯:১৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬