ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্বিয়ার ভিসা দেওয়ার নামে ৮ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র সামাজিক নিরাপত্তায় ধনীরা বেশি সুবিধা পান, গরিবেরা বঞ্চিত: বিশ্বব্যাংক ন্যাশনাল ব্যাংকে আটকে আছে বরিশাল জেলা পরিষদের পৌনে ১১ কোটি টাকা মালয়েশিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শেরপুরের এক প্রবাসী নিহত ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে শিগগিরই আসছে নীতিমালা পুলিশের চোখ এড়িয়ে আকাশবাণী ভবনে রাহুল-প্রিয়াঙ্কা, দিল্লিতে তুমুল বিক্ষোভ জাজিরায় খেলনা ভেবে ককটেল তুলতে গিয়ে বিস্ফোরণ, কিশোর আহত আজমিরীগঞ্জে শয্যাশায়ী বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক পাকিস্তানের ডেরা ইসমাইল খানে সশস্ত্র হামলায় নিহত ৫ ক্যাম্পাসে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

স্থানীয় নির্বাচনের সময় নির্ধারণে বাস্তবতা বিবেচনায় নেবে ইসি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। তবে নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় বাস্তবতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে কমিশন সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ইউনেস্কোর সঙ্গে নির্বাচন ভবনে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি সচিব জানান, ভোটের সময়সূচি নির্ধারণের সময় এসএসসি পরীক্ষা, পবিত্র রমজান মাস, বিভিন্ন ধর্মীয় উৎসব এবং জাতীয় দিবসগুলোর মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে। তিনি বলেন, গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিভিন্ন প্রস্তাবনা পাওয়া গেছে এবং সেগুলোর ভিত্তিতেই কমিশন একটি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় সরকার নির্বাচনের সময়সীমা হিসেবে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব বলেন, মন্ত্রী মহোদয় একটি ভালো রেফারেন্স দিয়েছেন। এই রেফারেন্সকে ভিত্তি করেই কমিশন পরবর্তী কর্মপরিকল্পনা এগিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করবে। তবে বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত মন্তব্য করাটা কিছুটা আগাম হয়ে যায় বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাপনা সবারই প্রত্যাশা। ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মানদণ্ডকে সামনে রেখে কমিশন আসন্ন নির্বাচনগুলোতে আরও ভালো কিছু করার চেষ্টা করবে। তিনি আরও বলেন, নির্বাচনের প্রয়োজন অনুযায়ী যেকোনো পদক্ষেপ নিতে কমিশন প্রস্তুত রয়েছে। প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ভোটার তালিকা, প্রয়োজনীয় উপকরণ এবং কেন্দ্রসহ নির্বাচনের অন্যান্য প্রস্তুতিগুলো কমিশন স্থানীয় বাস্তবতার নিরিখেই সম্পন্ন করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

স্থানীয় নির্বাচনের সময় নির্ধারণে বাস্তবতা বিবেচনায় নেবে ইসি

আপডেট সময় : ০৩:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬