ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রভাব ব্যক্তিগত জীবনে পড়েছিল এমি রসমের কোহলির মাইলফলক ও গিলের সেঞ্চুরি: ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ভারতের জয় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কটিয়াদীতে বিএনপির বিক্ষোভ মিছিল চুয়েটে ‘৫৬?’ লেখা কার্ড হাতে শিক্ষার্থীদের প্রতীকী প্রশ্নযাত্রা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঈশ্বরদীর স্বপ্নদ্বীপে নানা আয়োজন চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, সেপ্টেম্বরের ২৫ দিনে ১৩ জনের মৃত্যু বেলকুচিতে পারিবারিক কলহে গুলি, গ্রেপ্তার ২ এমপির মদতে স্বাস্থ্যকেন্দ্র ধ্বংসের ঘটনায় টিআইবির গভীর উদ্বেগ সিরাজগঞ্জে অভিযাত্রী সংসদের নতুন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার

চুয়েটে নতুন ভিসির বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য বিদায়ী উপাচার্য (ভিসি) অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের পাশাপাশি নতুন উপাচার্যের বিরুদ্ধে ‘প্রতীকী লাল কার্ড’ প্রদর্শন করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানান, গতকাল শুক্রবার গণমাধ্যমে দেওয়া নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের একটি বক্তব্যের প্রতিবাদে আজ সকালে এই লাল কার্ড কর্মসূচি পালন করা হয়। গতকাল তিনি দাবি করেছিলেন, চুয়েটের এই বিক্ষোভে মাত্র ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে ক্যাম্পাসের তালা খুলে দিয়ে তাঁকে স্বাগত জানাচ্ছেন। নতুন উপাচার্যের এই বক্তব্যকে ‘বাস্তবতাবর্জিত’ আখ্যা দিয়ে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘রেড কার্ড টু অনলাইন ভিসি’ এবং ‘অনলাইন ভিসি, অনলাইন ভিসি, মানব না, মানব না’ বলে স্লোগান দেন। এছাড়া সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কন করতেও দেখা গেছে আন্দোলনকারীদের।

মিছিলে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহিদুর রহমান ওসমানী বলেন, নতুন উপাচার্য নজিরবিহীনভাবে অনলাইনে যোগদান করেছেন। এর ওপর গণমাধ্যমে তিনি যে বক্তব্য দিয়েছেন, তা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। তাই লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে তাঁরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।

গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অব্যাহতি দেওয়া হয়। তাঁর স্থলাভিষিক্ত করা হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস, কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই দিন রাত থেকেই চুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরদিন থেকে তাঁরা শাটডাউন ও গণ-অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। পরে উপাচার্য পুনর্বহালের এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতিও কর্মবিরতির ঘোষণা দেয়। শিক্ষার্থীদের একমাত্র দাবি—অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহাল করা হোক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

চুয়েটে নতুন ভিসির বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন

আপডেট সময় : ০৪:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬