ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পর্যটন খাতের বড় সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নতুন মাস্টারপ্ল্যান হাজীগঞ্জ প্রেসক্লাবে ব্যবসায়ী সমিতির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় এশিয়ান গেমসে চীনের একক আধিপত্য, ১০০ স্বর্ণপদক জয় চুয়াডাঙ্গায় ৫০টি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা কমিটির সভাপতি জিয়াউর, সম্পাদক রেদুয়ান জাজিরায় পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালো আ.লীগ নেতাকর্মীরা এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: বক্তারা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান দিচ্ছে সরকার, আবেদনের নিয়ম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন। শনিবার দুপুরে তিনি ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ঠাকুরগাঁও জেলা জামায়াতের উদ্যোগে একটি দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলাওয়ার হোসেন, যিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি আলমগীর হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি কফিলউদ্দিন আহমেদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, এনসিপির জেলা সদস্য সচিব খলিলুর রহমান, খেলাফত মজলিসের জেলা দায়িত্বশীল মাওলানা রফিকুল ইসলাম, ছাত্রশিবিরের ঠাকুরগাঁও জেলা সভাপতি আনিস আহমেদ এবং জাগপা জেলা সভাপতি জালাল হোসাইনসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫৮

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন

আপডেট সময় : ০৩:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬