ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আটঘরিয়ায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নোবিপ্রবির বাসচালককে মারধর ও লুকিং গ্লাস ভাঙচুর, গ্রেপ্তার ২ ওয়ানডেতে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি কলাপাড়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, নবজাতকের মৃত্যুর অভিযোগ বিগ বস বাংলার রান্নাঘরে নন্দিনী ও রাজবীরের তীব্র বাকবিতণ্ডা নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী গুলিবিদ্ধ, আহত ৩ নিয়োগপত্র না পাওয়ায় শাহবাগে প্রাথমিক শিক্ষক প্রার্থীদের বিক্ষোভ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে ব্যবসায়ী ও শ্রমিকদের মানববন্ধন মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন: সোমবার থেকেই সেবা চালুর ঘোষণা ২৫ বছর পর টেনাশিনাসের নতুন আহ্বায়ক কমিটি গঠন

প্রাথমিক কারিকুলামে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: ববি হাজ্জাজ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২২: ০৯। প্রাথমিক শিক্ষার্থীদের নিরাপত্তা, জীবনদক্ষতা এবং বাস্তবজ্ঞান বৃদ্ধির লক্ষ্যে নতুন কারিকুলামে বছরব্যাপী ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বুধবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে হেইলিবেরি ভালুকা ও ক্যামব্রিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘সেফগার্ডিং লিডারশিপ সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা কেবল বইয়ের তাত্ত্বিক জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বরং কীভাবে নিরাপদ থাকা যায়, দায়িত্বশীল জীবন পরিচালনা করা যায় এবং বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে সামলানোর মতো বাস্তব দক্ষতাগুলো তারা শিখবে। বর্তমানে কারিকুলাম সংস্কারের কাজ চলছে এবং সেখানে ১২ মাসে ১২টি ভিন্ন থিম নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। প্রতি মাসে একটি নির্দিষ্ট থিমকে গুরুত্ব দিয়ে সেই মাসের পাঠ্যবইয়ের বিভিন্ন উদাহরণ, সংখ্যা, প্রশ্ন ও আলোচনার মাধ্যমে বিষয়টিকে শিক্ষার্থীদের কাছে সহজবোধ্য করে তোলা হবে।

উদাহরণস্বরূপ, কোনো মাসে যদি অগ্নিনিরাপত্তা থিম হিসেবে নির্ধারিত থাকে, তবে গণিত ও ভাষা শিক্ষার মতো বিভিন্ন বিষয়ের পাঠেও অগ্নিনিরাপত্তাসংশ্লিষ্ট উদাহরণ যুক্ত করা হবে। একইভাবে সড়ক নিরাপত্তা, পানিতে নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা এবং দুর্যোগ মোকাবিলার মতো শিশুদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত বিষয়গুলো পর্যায়ক্রমে কারিকুলামে গুরুত্ব পাবে।

ববি হাজ্জাজ আরও জানান, দেশের সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান ও ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নীতিমালা প্রণয়নের কাজ করছে। তবে যেসব প্রতিষ্ঠান ইতিমধ্যেই উন্নত ব্যবস্থা গড়ে তুলেছে, তাদের সেই উদ্যোগকে উৎসাহিত করা হবে। সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের কেবল নিয়ন্ত্রক নয়, বরং অংশীদার হিসেবে কাজ করতে চায়। এই প্রক্রিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা থেকে সরকার যেমন শিখবে, তেমনি অভিন্ন মানদণ্ড তৈরির মাধ্যমে প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে উন্নত করা হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

প্রাথমিক কারিকুলামে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: ববি হাজ্জাজ

আপডেট সময় : ১০:৩৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬