ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা

গ্যাস সংকট সমাধানে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের দীর্ঘমেয়াদী গ্যাস সংকট স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে সরকার একটি বড় উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, দেশের বিভিন্ন এলাকায় ১৫০টি নতুন গ্যাসকূপ খননের একটি কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে। প্রথম ধাপে এই ১৫০টি কূপ খননের পর পরবর্তী পর্যায়ে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার সময় মাহদী আমিন এসব তথ্য জানান। তিনি আরও উল্লেখ করেন যে, এলএনজি সরবরাহ সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিদ্যমান দুটি টার্মিনালের সাথে আরও তিনটি নতুন টার্মিনাল যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে তৃতীয় টার্মিনালটি ২০২৮ সালের আগেই চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি প্রসঙ্গে মাহদী আমিন জানান, ব্যবসায়ী ও শিল্প সংগঠনের নেতাদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মতবিনিময়ের পর গ্যাসের প্রবাহ অনেকটাই বেড়েছে এবং সরবরাহ পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে। এছাড়া ডিজেলের দাম তুলনামূলকভাবে কম রাখার জন্য সরকার এই খাতে সর্বোচ্চ ভর্তুকি প্রদান করছে বলেও তিনি জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

গ্যাস সংকট সমাধানে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা

আপডেট সময় : ০৫:৪৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬