ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সিগারেটের নতুন খুচরা মূল্য নির্ধারণ: ৬৫ থেকে ২১০ টাকা ভারতের উত্তর প্রদেশে বন্যা ও ভূমিধসে নিহত ৫৬ হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, মন্তব্য রাশিয়ার ভালো কিংবা মন্দ, সরকারের পাঁচ বছরের ‘চুক্তি’ মেনেই ধৈর্য ধরার পরামর্শ প্রতিবাদ ও ‘আগের ১৪ বছর’ বিতর্ক: একটি সামাজিক বিশ্লেষণ রাড্ডা ক্লিনিকে হামলায় ওসির অবহেলার প্রমাণ, ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে ২৮ লাখ টাকার সিরিঞ্জসহ নারী যাত্রী আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

বীমা খাতেও লুটপাট, সম্পদ বিক্রির হুঁশিয়ারি অর্থমন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ব্যাংক খাতের মতো বীমা খাতেও ভয়াবহ লুটপাট চলছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন। মন্ত্রী বলেন, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে বীমা খাতে মানুষের বিপুল পরিমাণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সভায় অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশের মোট বীমা দাবির ৫৭ শতাংশ এখনো পরিশোধ করা হয়নি। গ্রাহকদের পাওনা পরিশোধ না করে উল্টো কিছু কোম্পানি নিজেদের সম্পদের পরিমাণ বাড়িয়ে নিয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, বীমা কোম্পানিগুলোকে গ্রাহকদের পাওনা পরিশোধের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পরিশোধে ব্যর্থ হলে কোম্পানির সম্পত্তি বিক্রি করেও গ্রাহকের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হবে।

বীমা খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনাই সরকারের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি নিয়ন্ত্রক সংস্থাকে এ ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সব বীমা কোম্পানিকে দ্রুত অটোমেশনের আওতায় আসার কঠোর নির্দেশ দিয়ে তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতবিনিময়সভায় বীমা খাতের বিভিন্ন অনিয়ম, গ্রাহকের দাবি পরিশোধে দীর্ঘসূত্রতা এবং খাতে সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, গ্রাহকদের পাওনা দ্রুত পরিশোধ নিশ্চিত করার মাধ্যমেই কেবল এই খাতে শৃঙ্খলা ও আস্থা ফিরিয়ে আনা সম্ভব।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বীমা খাতেও লুটপাট, সম্পদ বিক্রির হুঁশিয়ারি অর্থমন্ত্রীর

আপডেট সময় : ১১:২৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬