ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১৯ সেপ্টেম্বর ১১ দলের লংমার্চ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ২৬

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই লংমার্চের অংশ হিসেবে ওইদিন শনিবার বিকেল ৪টায় গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় একটি পথসভা অনুষ্ঠিত হবে।

এই কর্মসূচি সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার পলাশবাড়ী উপজেলা পৌর জামায়াত কার্যালয়ে গাইবান্ধা জেলা জামায়াতের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম এমপির সভাপতিত্বে এবং জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। সভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, আনোয়ারুল ইসলাম, ডা. আব্দুর রহিম সরকার এবং সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছ ও মাওলানা নজরুল ইসলাম লেবু।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষের রাজনৈতিক ও নাগরিক অধিকার আদায়ের লক্ষ্যে সবসময় কর্মসূচি পালন করে। আসন্ন এই লংমার্চ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং দেশের মানুষের ভোটের মর্যাদা ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করার এক ঐতিহাসিক পদক্ষেপ। তিনি সরকারকে জনগণের মনোভাব বোঝার আহ্বান জানিয়ে বলেন, গণআকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে শ্রদ্ধা জানিয়ে দেশকে সঠিক পথে পরিচালনা করতে হবে। অবিলম্বে গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সরকারকে নিশ্চিত করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ থেকে সাদুল্লাপুরের ধাপেরহাট পর্যন্ত লংমার্চ বহরকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিতে হবে। এছাড়া সুশৃঙ্খলভাবে যাতে এই বহর রংপুর পর্যন্ত পৌঁছাতে পারে, সেজন্য ভূমিকা রাখার পাশাপাশি পলাশবাড়ীর পথসভাকে সফল করার আহ্বান জানান তিনি।

প্রস্তুতি সভা শেষে নেতৃবৃন্দ ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী চৌমাথায় পথসভার স্থান পরিদর্শন করেন। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবুকে আহ্বায়ক এবং সৈয়দ রোকনুজ্জামানকে সদস্য সচিব করে সাত সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কর্মসূচি বাস্তবায়নের জন্য আটটি বিভাগীয় কমিটিও গঠন করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১৯ সেপ্টেম্বর ১১ দলের লংমার্চ

আপডেট সময় : ০৫:৩০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬