ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে সাঈদ আল নোমানের আনন্দ মিছিল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে স্বাগত জানিয়ে পাহাড়তলীর সাগরিকা মোড়ে এক বিশাল আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে আয়োজিত এই স্বাগত মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি তার বক্তব্যে বলেন, বৈচিত্র্যের মাঝে আমাদের সম্প্রীতিই সবচেয়ে বড় শক্তি এবং সেই সম্প্রীতি রক্ষার্থেই প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন।

সাঈদ আল নোমান জানান, গত ১২ ফেব্রুয়ারি সনাতন ধর্মাবলম্বীরা বিএনপিকে ভোট দিয়ে যে আস্থা রেখেছেন, সেই আস্থার প্রতি শ্রদ্ধা জানাতে এবং সম্প্রীতির বার্তা দিতেই প্রধানমন্ত্রী নিজে চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন। তিনি অতীতের স্মৃতিচারণ করে বলেন, ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপে এসেছিলেন, যাকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রয়াত আবদুল্লাহ আল নোমান। এবার তারই সন্তান চট্টগ্রামবাসীর আমন্ত্রণে সেই একই পূজামণ্ডপে আসছেন।

তিনি আরও বলেন, মানবতাই আমাদের মূল পরিচয় এবং বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের কেবল সুরক্ষাই দিচ্ছে না, বরং পূর্ণ সহযোগিতা করছে। সংসদ সদস্য হিসেবে এলাকায় তিন বেলা খাবার, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠন তার অন্যতম দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

সমাবেশ শেষে সাঈদ আল নোমান সাগরিকা মোড় থেকে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করেন। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাগরিকা স্কয়ারে গিয়ে শেষ হয়। র‍্যালি চলাকালে তিনি কাঁধে ঢাক ঝুলিয়ে বাজিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন। পরবর্তীতে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলালের সভাপতিত্বে এবং পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক এসকে খোদা তোতন, সদস্য আবুল হাশেম, মোশাররফ হোসেন ডিপ্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে সাঈদ আল নোমানের আনন্দ মিছিল

আপডেট সময় : ০৬:১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬