ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লঞ্চ ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি মালিকদের যুদ্ধ জিতলে লুটের মালে বিজয়ীরই অধিকার, জাতিসংঘে ঘোষণা ট্রাম্পের বগুড়া সিটি কর্পোরেশনের দুই প্রশাসনিক পদে সেনা কর্মকর্তাদের নিয়োগ জাতিসংঘের বিকল্প কেবলই কল্পনাতীত: ড. খলিলুর রহমান পুলিশের দাবি উন্নতি, বাস্তবে জনমনে নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা পাকিস্তানে অনলাইনে যৌন নিপীড়নের ফাঁদে ১৫ লাখ শিশু গাজায় বিশ্ববাসীর নিষ্ক্রিয়তা লজ্জাজনক: জাতিসংঘে ইমানুয়েল ম্যাক্রোঁ গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করলে স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান প্রিন্সের স্ত্রীর মৃত্যুর তদন্তে ঘুষ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় দুঃখ প্রকাশ করলেন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রবেশপথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দুঃখ প্রকাশ করেন। রাজধানীর সার্কিট হাউজ রোডে মন্ত্রীর গাড়ি উল্টোপথে চালানোর অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ তার গাড়ি ও চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ঘটনার ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, প্রধান বিচারপতির বাসার বিপরীত দিকের রাস্তায় সড়কের বাম দিকে প্রচণ্ড ভিড় থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। ডিভাইডার অতিক্রম করার সময় রাস্তা ফাঁকা থাকায় তার চালক গাড়িটি ওই পথে নিতে চেয়েছিল, যা স্পষ্টতই ট্রাফিক আইনের লঙ্ঘন। মন্ত্রী আরও বলেন, 'আমার নিজের গাড়ির জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এই ঘটনায় যে মামলা হয়েছে এবং জরিমানা হয়েছে, তাতে আমি খুশি। এতে প্রমাণ হয় যে আইনের ঊর্ধ্বে কেউ নন।'

তিনি আরও যোগ করেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সুশাসন ও আইনের শাসনে দৃঢ়ভাবে বিশ্বাসী। মন্ত্রী বলেন, 'একজন গাড়িচালক মন্ত্রীকে নিয়ে ট্রাফিক আইন লঙ্ঘন করবেন, সেটা কোনোভাবেই এই সরকার বরদাশত করবে না। তিনি (তারেক রহমান) অত্যন্ত কঠোরভাবে আইনকে প্রতিষ্ঠিত করতে চান এবং আইনের ঊর্ধ্বে কাউকে রাখতে চান না। এ ধরনের ঘটনা যাতে কেউ না ঘটান, কারণ কেউ ঘটালে পার পাবেন না।'

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় দুঃখ প্রকাশ করলেন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

আপডেট সময় : ০১:৩৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬