ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিগারেটের নতুন খুচরা মূল্য নির্ধারণ: ৬৫ থেকে ২১০ টাকা ভারতের উত্তর প্রদেশে বন্যা ও ভূমিধসে নিহত ৫৬ হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, মন্তব্য রাশিয়ার ভালো কিংবা মন্দ, সরকারের পাঁচ বছরের ‘চুক্তি’ মেনেই ধৈর্য ধরার পরামর্শ প্রতিবাদ ও ‘আগের ১৪ বছর’ বিতর্ক: একটি সামাজিক বিশ্লেষণ রাড্ডা ক্লিনিকে হামলায় ওসির অবহেলার প্রমাণ, ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে ২৮ লাখ টাকার সিরিঞ্জসহ নারী যাত্রী আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন আইনমন্ত্রী

হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২: ৫৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জ্বর ও ঠান্ডাজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাকে ভর্তি করা হয়।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত চার-পাঁচ দিন ধরে মন্ত্রী জ্বর ও ঠান্ডায় ভুগছিলেন। পরে তার শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

আপডেট সময় : ০৩:০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬