ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার তাড়াশে গভীর রাতে বাঁশকল ডিউটি পরিদর্শনে পুলিশ সুপার সিরাজগঞ্জের রায়গঞ্জে অগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি আগ্রাসন চালালে নতুন সামরিক প্রযুক্তির ‘চমক’ দেখাবে ইরান জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ১০৬ জনকে মুক্তি আসিয়ান কাপে টিকে থাকতে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া ম্যাচে চোখ বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই ইরানের: প্রেসিডেন্ট পেজেশকিয়ান মুনাফা ছাড়ার অঙ্গীকার দিয়ে টাকা পাচ্ছেন আমানতকারীরা রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার ডিসেম্বরেই ফিরছেন শেখ হাসিনা? গোয়েন্দা প্রতিবেদনে সম্ভাব্য সব রুট

যোগদানের ২ দিন আগে সীতাকুণ্ড পৌর সিইওর বদলি আদেশ বাতিল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীতাকুণ্ড পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নজরুল ইসলামের বদলি নিয়ে এক রহস্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে। জনস্বার্থে গত ২০ আগস্ট তাকে বদলির আদেশ দেওয়া হলেও নতুন কর্মস্থলে যোগদানের নির্ধারিত সময়ের মাত্র দুই দিন আগে সেই আদেশ বাতিল করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রায় এক যুগ ধরে পৌর ভবনের দাপ্তরিক কক্ষে বসবাস, বদলির আদেশের পরও বছরের পর বছর একই কর্মস্থলে অবস্থান এবং সম্প্রতি মাত্র দুই মাসে পৌরসভার বিদ্যুৎ বিল ৪ লাখ টাকা ওঠার ঘটনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার মধ্যেই এমন সিদ্ধান্ত আসায় পৌরসভাজুড়ে নানা আলোচনা চলছে।

গত ২০ আগস্ট স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার ৭০৩ নম্বর স্মারকে সিইও নজরুল ইসলামকে নরসিংদীর শিবপুর পৌরসভায় বদলি করা হয়েছিল। আদেশে ১ সেপ্টেম্বরের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়, অন্যথায় ২ সেপ্টেম্বর থেকে তাকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করার কথা উল্লেখ ছিল। তবে যোগদানের মাত্র দুই দিন আগে, ৩০ আগস্ট স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত এক আদেশে পূর্বের বদলি বাতিল করা হয়। এর ফলে শিবপুরে যোগ না দিয়ে সীতাকুণ্ডেই বহাল থাকছেন তিনি।

এই বদলি ও বাতিলের বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ফখরুল ইসলাম জানান, পৌর নির্বাহী নজরুল ইসলামের বদলি ও বাতিল সম্পূর্ণ মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়। এ নিয়ে মাঠ প্রশাসনের মন্তব্য করার কোনো সুযোগ নেই। অন্যদিকে স্থানীয় সরকারের চট্টগ্রাম জেলার উপ-পরিচালক গোলাম মাঈন উদ্দিন হাসান বলেন, মন্ত্রণালয় চাইলে বদলি করতে পারে, আবার তা বাতিলও করতে পারে। এটি সম্পূর্ণ মন্ত্রণালয়ের বিষয়। চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার শাখার পরিচালক (ডিএলজি) মনোয়ারা বেগমও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, সীতাকুণ্ড পৌর নির্বাহী কর্মকর্তাকে মন্ত্রণালয় থেকে বদলি করার পর আবার সেই আদেশ বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হলো, তা মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে।

পৌরসভা সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দাবি, সীতাকুণ্ড পৌরসভায় দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও দাপ্তরিক ক্ষমতার টানাপোড়েন চলছে। বিশেষ করে প্রকৌশল, নকশা ও প্রশাসন শাখাকে ঘিরে এই বিরোধ চলে আসছে। এমনকি সিইওর নির্দেশ সাধারণ একজন পিয়নও মানছেন না বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি ছুটিকে কেন্দ্র করে সিইও ও এক অফিস সহকারীর মধ্যে প্রকাশ্য বিরোধের ঘটনা ঘটেছে এবং সিইওর হাত থেকে নকশাকারক হাজিরা খাতা কেড়ে নিয়েছেন বলেও জানা গেছে।

এছাড়া সিইও নজরুল ইসলাম দীর্ঘ প্রায় এক যুগ ধরে পৌরসভার দাপ্তরিক কক্ষকে আবাসিক হিসেবে ব্যবহার করে আসছেন। এর ফলে পৌরসভার বিদ্যুৎ বিল বাবদ অতিরিক্ত আর্থিক দায় তৈরি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এই প্রশাসনিক অস্থিরতার নেতিবাচক প্রভাব সরাসরি নাগরিক সেবায় পড়ছে বলে অভিযোগ করছেন পৌরবাসী। প্রথম শ্রেণির সীতাকুণ্ড পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভাঙাচোরা সড়ক, ড্রেনেজ সংকট ও জলাবদ্ধতায় দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে ভোলাগির আশ্রম, চৌধুরীপাড়া, আমিরাবাদ ও নামার বাজারসহ বিভিন্ন এলাকায় নাগরিকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এমনকি সাধারণ নাগরিক সনদ পেতেও দীর্ঘসূত্রতার শিকার হতে হচ্ছে বলে সেবাপ্রার্থীরা অভিযোগ করেছেন।

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১: ৫৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২: ৪০

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

যোগদানের ২ দিন আগে সীতাকুণ্ড পৌর সিইওর বদলি আদেশ বাতিল

আপডেট সময় : ০৩:৫৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬