ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোয়াইনঘাটে ২৬ কোটির মহাসড়ক নির্মাণে বাধা ৯০ গাছ মধুমতি নদীর ভাঙনে দিশেহারা বোয়ালমারীর লংকারচর নীচুপাড়ার বাসিন্দারা শৈলকুপা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে পুরস্কারের টাকা আত্মসাতের অভিযোগ নেপালে হিমবাহ ধসে মৃতের সংখ্যা ৪৭২, নতুন বন্যার ঝুঁকিতে এলাকা কারওয়ান বাজারে শুরু হলো প্রথম আলো বন্ধুসভার ‘লেখক বন্ধু উৎসব’ সিলেটে হাম ও উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু নেপাল সীমান্তে হিমালয় কন্যার বুকে প্রলয়ংকরী জলবোমার আঘাত সিরাজগঞ্জের হাড়ের গুঁড়ো এখন ওষুধ শিল্পের বড় চাহিদা মেটাচ্ছে অর্থনৈতিক চাপে ‘ভূমিকম্পের মতো’ পাল্টা আঘাতের হুমকি ইরানের ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী নাবিল থাইল্যান্ডে চিকিৎসা শেষে ঢামেকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়া শিক্ষার্থী নাবিল আহামেদ (২১) দীর্ঘমেয়াদি চিকিৎসা শেষে দেশে ফিরে পুনরায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

নাবিল আহামেদ মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ১৯ জুলাই ২০২৪ তারিখে আন্দোলন চলাকালে রাজধানীর রায়েরবাগ এলাকায় কদমতলী থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন। সেই ঘটনায় তার ডান পায়ে গুলি লাগে এবং গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়। তার বাবা সিদ্দিকুর রহমান জানান, থাইল্যান্ডে প্রায় ২০ মাস চিকিৎসাধীন থাকার পর তাকে এক মাসের জন্য বাংলাদেশে পাঠানো হয়েছে। নাবিলের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামে হলেও তারা বর্তমানে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় বসবাস করেন। পরিবারের সদস্যরা জানান, থাইল্যান্ড থেকে ফেরার পর শারীরিক বিভিন্ন জটিলতা দেখা দেওয়ায় তাকে পুনরায় ঢামেক হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী নাবিল থাইল্যান্ডে চিকিৎসা শেষে ঢামেকে

আপডেট সময় : ০৫:৪৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬