ঢাকা ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেনে কাটা পড়ে মৃত্যু: বিসিএস সুপারিশপ্রাপ্ত মীর তানভীরের পরিচয় শনাক্ত উপজেলায় বিশেষায়িত চক্ষুসেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের মারুফ কামাল খানের ‘রাজনীতির সদর-অন্দরে’ বই কালোত্তীর্ণ হবে জমকালো আয়োজনে খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল উদ্বোধন তিন জেলায় নারীদের জন্য বিআরটিসির পিংক বাসের যাত্রা শুরু বাকেরগঞ্জে প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ পারমাণবিক ও বৈজ্ঞানিক অগ্রগতি অব্যাহত রাখবে ইরান: আইআরজিসি উপ-প্রধান ১৬ ডিসেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য প্রাথমিকে ২০২৭ সাল থেকে যুক্ত হচ্ছে নতুন দুই পাঠ্যবই: শিক্ষামন্ত্রী অভ্যন্তরীণ চাহিদা পূরণ হয়েছে, এখন মাছ রপ্তানি বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় মিয়ানমারের বিবৃতির সঙ্গে দ্বিমত বাংলাদেশের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করে দেশটির দেওয়া বিবৃতির সঙ্গে ঢাকা একমত নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি স্পষ্ট করে বলেছেন, রোহিঙ্গারা তাদের নিজেদের পরিচয় নিয়েই স্বদেশে ফিরে যাবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদ্বূতের সঙ্গে এক বৈঠকের পর বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, মিয়ানমারের ডিরেক্টর জেনারেলের (ডিজি) সঙ্গে রাষ্ট্রদূতের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এ সময় রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন যে, তিনি নিজ সরকারের সঙ্গে কথা বলে দ্রুত প্রত্যাবাসনের কাজগুলো এগিয়ে নেবেন।

মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার চেষ্টা চলছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, নেপিদোর সঙ্গে ঢাকার যোগাযোগ অব্যাহত রয়েছে। এছাড়া শুধু সার্জিও গোর নন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন চীন সফর করেছিলেন, তখনও চীন সরকার অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আশ্বস্ত করেছিল যে তারাও মিয়ানমারের ওপর এ বিষয়ে প্রয়োজনীয় চাপ সৃষ্টি করবে।

গত শনিবার মিয়ানমারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছিল, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াটি কোনো আন্তর্জাতিক চাপের মাধ্যমে নয়, বরং দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে। এই বক্তব্যের বিপরীতে ঢাকা কেন আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়নি—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সব বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বা প্রতিবাদ করলেই যে সমাধান আসবে, বিষয়টি তেমন নয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় মিয়ানমারের বিবৃতির সঙ্গে দ্বিমত বাংলাদেশের

আপডেট সময় : ০৯:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬