ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭ যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি

ডিজিটাল ইকোসিস্টেম গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার জন্য সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার ঢাকায় আয়োজিত 'বাংলাদেশে তথ্যের অখণ্ডতা ও সামাজিক সংহতি: নীতিমালা, প্ল্যাটফর্মের জবাবদিহিতা এবং সম্মিলিত পদক্ষেপ' শীর্ষক এক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশের দ্রুত ডিজিটাল রূপান্তর নাগরিকদের শিক্ষা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে অভূতপূর্ব সুযোগ তৈরি করেছে। তবে এই ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই করতে হলে একটি আস্থাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক তথ্য ব্যবস্থা নিশ্চিত করা অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন যে, নির্ভরযোগ্য ও সঠিক তথ্যপ্রাপ্তি নিশ্চিত করাই হবে ডিজিটাল ইকোসিস্টেমের মূল ভিত্তি।

তথ্যের বিশ্বাসযোগ্যতা রক্ষার বিষয়টি কেবল অপতথ্য বা বিভ্রান্তি মোকাবিলার মধ্যে সীমাবদ্ধ নয় বলে মন্তব্য করেন ফকির মাহবুব আনাম। তার মতে, এর সঙ্গে সরাসরি জনআস্থা, সামাজিক সংহতি এবং নাগরিকদের অংশগ্রহণের বিষয়গুলো জড়িত। একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সরকার, প্রযুক্তি প্ল্যাটফর্ম, গণমাধ্যম, সুশীল সমাজ এবং সাধারণ নাগরিকদের সমন্বিত ও দায়িত্বশীল উদ্যোগ প্রয়োজন।

দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রচলিত ও ডিজিটাল উভয় মাধ্যমে মানসম্মত কনটেন্ট প্রচার অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশু ও তরুণ সমাজের ওপর বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত কনটেন্টের নেতিবাচক প্রভাব সম্পর্কে তিনি সতর্ক করেন। এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা ও একটি নিরাপদ তথ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা কামনা করেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ডিজিটাল ইকোসিস্টেম গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর

আপডেট সময় : ০৮:৩৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬