ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে না: সালাউদ্দিন টুকু নিকাব পরিহিত ছাত্রীকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানাল ইসলামী ছাত্রীসংস্থা জগন্নাথপুরে নবনিযুক্ত ৭৮ প্রাথমিক শিক্ষককে বরণ করল শিক্ষক সমিতি বীর মুক্তিযোদ্ধা তালিকায় নাম তোলার শেষ দিনে আবেদনের উপচে পড়া ভিড় উত্তরায় বাসে ধাক্কা: ঢাকা কলেজ ও আইইউবিএটি শিক্ষার্থীদের উত্তেজনা শ্রমিকের অধিকার রক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন জ্বালানি তেলের দাম বাড়ায় সেপ্টেম্বরে ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি ওষুধশিল্পে অবদানের স্বীকৃতি, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর যুক্তরাজ্যে ‘সমকামী’ সেজে আশ্রয় আবেদন, গ্রেপ্তার ৩ বাংলাদেশি আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের প্রাথমিক তালিকায় জামালপুরের কাশফিয়া

প্রধান অতিথি না করায় ক্ষুব্ধ বিএনপি নেতার অডিও ভাইরাল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:১৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরে একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থানীয় এক নেতা। এ সংক্রান্ত ৩ মিনিট ২৫ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে ক্ষোভ প্রকাশ করা ব্যক্তি হলেন রামগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ওরফে পলাশ। স্থানীয় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়ার সঙ্গে ফোনে আলাপকালে তিনি এই ক্ষোভ ব্যক্ত করেন।

কথোপকথনে গিয়াস উদ্দিনকে মারুফ ভূঁইয়ার ওপর চড়াও হতে শোনা যায়। তিনি অভিযোগ করেন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও তাকে প্রধান অতিথি না করে অন্য একজনকে সেই মর্যাদা দেওয়া হয়েছে। ক্ষুব্ধ গিয়াস বলেন, ‘আঁই পৌর বিএনপির সেক্রেটারি, আমার নাম ব্যানারে আসে নাই, আমনে কন পলাইশশা কে? নির্বাচিত সেক্রেটারি, ৫০ লাখ টিয়া খরচ করে হালাইছি।’

স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে স্থানীয় পানিওয়ালা উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে এই বিতণ্ডার সৃষ্টি হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়া জানান, বিষয়টি কয়েক মাস আগের এবং দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে এর সমাধান করা হয়েছে। পলাশ তাকে ‘সরি’ও বলেছেন বলে মারুফ ভূঁইয়া দাবি করেন। দলের এক জ্যেষ্ঠ নেতাও নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি সমাধানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন গিয়াস উদ্দিন। প্রথম আলোকে তিনি জানান, তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে এবং তিনি দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এ বিষয়ে পদক্ষেপ নেবেন। উল্লেখ্য, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সম্মেলনে ভোটের মাধ্যমে শেখ কামরুল কামরুজ্জামান সভাপতি এবং গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

প্রধান অতিথি না করায় ক্ষুব্ধ বিএনপি নেতার অডিও ভাইরাল

আপডেট সময় : ০১:১৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬