ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি স্কুল পর্যায়ে ফুটবলের প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ

নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল ও নিউমার্কেট থানা যুবদলের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিউমার্কেট থানা–পুলিশ জানায়, বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চলের লোকজন দোকান বসান। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা–কর্মী সেই দোকান তুলে দিতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এর কিছুক্ষণ পরেই কে এম চঞ্চলের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন লাঠিসোঁটা ও রামদা নিয়ে ছাত্রদল নেতা–কর্মীদের ওপর হামলা চালান।

এই ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজ ছাত্রদলের শতাধিক নেতা–কর্মী নিউমার্কেটের প্রিয়াঙ্গন মার্কেট–সংলগ্ন বসুন্ধরা গলিতে অবস্থিত চঞ্চলের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে এবং এতে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন। আহতরা বর্তমানে ঢাকা ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহতদের মধ্যে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, সুমন শিকদার, আহ্বায়ক সদস্য সাগর খান, সায়মন ইসলাম, মুশফিকুর রহিম ও জিহাদুল ইসলামসহ অন্তত ১৫ জন নেতা–কর্মী রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক হাসান ফরাজি। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি অবহিত নন বলে জানিয়েছেন।

মারধরের অভিযোগ অস্বীকার করে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল বলেন, ‘ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। আমাকে নিয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ফুটপাতে যুবদলের কিছু কর্মী ব্যবসা করে। ঢাকা কলেজ ছাত্রদলের পরিচয় দিয়ে কিছু বহিরাগত সন্ত্রাসী তাদের মারধর করেছে। আমার অফিসও ভাঙচুর করেছে, লুটপাট চালিয়েছে।’

পরিস্থিতি সম্পর্কে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসিন উদ্দিন বলেন, ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

আপডেট সময় : ০৩:৪৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬