ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিকাটুলিতে বাসের রেষারেষিতে প্রাণ গেল গৃহকর্মী রিনা রানীর ফিলিস্তিন রক্ষার দায়বদ্ধতা ও বর্তমান প্রেক্ষাপট চকবাজারের মনসুর খান প্লাজায় আগুন: সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি ইসরায়েলে মুসলিম জনগোষ্ঠীর জীবন ও প্রতিকূলতার বাস্তব চিত্র পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল ইসি বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের জমজমাট লড়াই ঢাকা-দিল্লি বাণিজ্য আলোচনা: অমীমাংসিত রয়ে গেল পুরনো সব বাধা শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৫ জেলে আটক অভিনেত্রী নাসিমা খান আর নেই: ‘বড় বোনকে হারালাম’ সুচন্দা সৌদিতে মৃত হানিফের মরদেহ ফেরাতে মায়ের আকুতি: ‘মোর মানিকেরে কোলে দাও’

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজনে ছয়টি কমিটি গঠন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় ও সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ছয়টি আলাদা কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ৯ আগস্ট রবিবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে নির্ধারিত দিন, তারিখ ও স্থানে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজিত হবে। এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার উদ্দেশ্যেই এই কমিটিগুলো গঠন করা হয়েছে।

গঠিত কমিটিগুলোর মধ্যে সমন্বয় কমিটির নেতৃত্বে রয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মী। ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটির দায়িত্বে রয়েছেন প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেল। এছাড়া আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটির নেতৃত্বে থাকবেন সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান।

তালিকায় থাকা অন্য কমিটিগুলোর মধ্যে রয়েছে আসন ব্যবস্থাপনা কমিটি, যার নেতৃত্বে আছেন কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির এবং অভ্যর্থনা কমিটি, যার নেতৃত্বে রয়েছেন আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগম।

অফিস আদেশে জানানো হয়েছে, প্রয়োজনে এসব কমিটিতে নতুন কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত করা যাবে। আদেশ পাওয়ার পর কমিটিগুলোকে দ্রুত সভা করে কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপকমিটির আহ্বায়কদের নিয়মিতভাবে তাদের কার্যক্রম মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার)-কে অবহিত করতে এবং প্রয়োজনীয় নির্দেশনা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য যে, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজনে ছয়টি কমিটি গঠন

আপডেট সময় : ০৯:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬