ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত বোরকা পরে ছদ্মবেশে উত্তরখান ভূমি অফিস পরিদর্শনে ডিসি ফরিদা গোপনে আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু, নেপথ্যে ইরান ও বিতর্ক সৈয়দপুরে ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত নিখোঁজ শিশু জিসান উদ্ধার, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভিত্তিহীন দাবি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে বাধা, রূপপুরের ইউরেনিয়াম আসা বিলম্বিত এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন অসুস্থ নাজমুল হোসেন শান্ত ফুলবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় লাথিতে চাচা নিহত, গ্রেপ্তার ১ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমিরাত রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

নিরাপত্তা পেলে দেশে ফিরতে চান সাকিব, স্বাভাবিক সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি দেশে ফিরতে প্রস্তুত। তবে এর জন্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চান তিনি। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, নিরাপত্তা পেলে তিনি দেশে ফিরে হত্যাসহ তার বিরুদ্ধে হওয়া সব মামলার আইনি লড়াইয়ের মুখোমুখি হতে চান এবং নিজের বিদায়ী সিরিজটি খেলতে আগ্রহী। বর্তমানে স্ত্রী ও তিন সন্তানসহ নিউইয়র্কের লং আইল্যান্ডে বসবাস করছেন তিনি।

সাকিব বলেন, ‘সরকারের কাছ থেকে যদি আমার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়, তবে আমি সানন্দে দেশে ফিরব। আদালতের মুখোমুখি হওয়াসহ যা যা করা প্রয়োজন, আমি সব করতে রাজি।’ তিনি দাবি করেন, তিনি কোনো অপরাধ করেননি। সাকিব আরও জানান, তিনি এখনই দেশে ফিরতে চান। যদি তা সম্ভব না হয়, তবে শেখ হাসিনার সঙ্গেই ফেরার চেষ্টা করবেন। তিনি বলেন, ‘ক্যাপ্টেন যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি। আমার মনে হয়, তাঁরাই এ বিষয়ে ভালো সিদ্ধান্ত নেবেন।’

গত বুধবার দিল্লিতে শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে সাকিব বলেন, তিনি শুধু শান্তি ও বাংলাদেশের অগ্রগতির ডাক দিয়েছিলেন এবং এতে তার কোনো অনুশোচনা নেই। সাকিব জানান, অন্তর্বর্তী সরকারের আমলে একজন আইনজীবীর মাধ্যমে তিনি স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পুলিশের কাছে চিঠি পাঠিয়ে নিজের বিরুদ্ধে হওয়া মামলাগুলো ‘বানোয়াট’ আখ্যা দিয়ে প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন, কিন্তু কোনো উত্তর পাননি।

এদিকে সাকিবের দেশে ফেরা নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গতকাল এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিব আল হাসানের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা অনেক নমনীয়, অনেক সহনশীলভাবেই জিনিসটাকে দেখছিলাম। এরপরে আর মনে হয় না যে ওইভাবে চিন্তা করার সুযোগ আছে।’ তিনি আরও বলেন, ‘যে (সাকিব আল হাসান) স্বৈরাচারের স্টেজে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। সে যদি আসে, তাহলে আইনগতভাবে আসবে।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ রয়টার্সকে দেওয়া বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশের মানুষের হৃদয়ে সাকিব আল হাসানের জন্য আবার জায়গা তৈরি করতে বর্তমান সরকারের একেবারেই কিছু করার নেই।’ তিনি আরও বলেন, পরিচয় বা পদবি যা-ই হোক না কেন, বাংলাদেশের প্রচলিত আইন সবার জন্য সমান। আইনের চোখে সাকিব আল হাসান একজন আসামি এবং বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে তাকে অবশ্যই বাংলাদেশের আদালতে আত্মসমর্পণ করতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

নিরাপত্তা পেলে দেশে ফিরতে চান সাকিব, স্বাভাবিক সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০২:১৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬