ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কার বাস্তবায়নে সরকারকে চাপে রাখবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি জানালেন নাহিদ ইসলাম কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাত মাস যোগাযোগ নেই, উদ্বিগ্ন পরিবার মন্ত্রিত্ব স্থায়ী নয়, গুঞ্জনের জবাবে বললেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষ জনবল তৈরিতে এডাস্টে আন্তর্জাতিক সেমিনার বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন স্ত্রী সঙ্গীতা ওটিটি প্ল্যাটফর্ম উৎসবে মুক্তি পেল আরিফিন শুভ-মিমের সিনেমা ‘মালিক’ গণপূর্ত অধিদপ্তরে ১৭৭টি পদে নিয়োগ: আবেদন শুরু ২ আগস্ট জঙ্গি হামলার আশঙ্কায় সারা দেশে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি বেগম জিয়ার ত্যাগ ও সংগ্রাম প্রজন্মকে প্রেরণা জোগাবে: আসিফ

বিটিভির মহাপরিচালক হলেন কবি ও সাংবাদিক কাজী জেসিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে নিয়োগ পেয়েছেন কবি ও সাংবাদিক কাজী জেসিন। সরকার তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রদান করেছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন এবং নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

কাজী জেসিন তার দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে দৈনিক আমার দেশ, এনটিভি, একুশে টেলিভিশন, বাংলাভিশন ও যমুনা টেলিভিশন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বিটিভির মহাপরিচালক হলেন কবি ও সাংবাদিক কাজী জেসিন

আপডেট সময় : ১০:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬