ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত থেকে আরও ডিজেল চেয়েছি: জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি নিজেই পশ্চিমবঙ্গে দুই দিনে ১২৭৬ মসজিদসহ প্রায় ১৫০০ ধর্মীয় প্রতিষ্ঠানের মাইক অপসারণ সুনামগঞ্জ শহরের ব্যস্ত সড়কে বিদ্যুতের খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা সংস্কৃতির শক্তি দিয়ে ফ্যাসিবাদের কালো ছায়া দূর করতে হবে: শফিকুর রহমান ফেসবুকে উসকানিমূলক পোস্ট, জাবি শিক্ষার্থী কারাগারে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ না করলে সম্পর্কে প্রভাব পড়বে: শামা ওবায়েদ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ডাক জামায়াত আমিরের পৌর কর্মচারীদের সব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস মন্ত্রীর দেশের আট বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি নিজেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই নেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ বিমসটেকের সভাপতিত্ব করছে এবং ব্রিকসের মতো একটি বহুপাক্ষিক সংস্থায় অংশগ্রহণে বাংলাদেশ অত্যন্ত আগ্রহী। তবে সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত ব্যস্ততা ও সময়সূচির ওপর নির্ভর করছে। তিনি বলেন, সিদ্ধান্তটা ওনাকেই নিতে হবে, কারণ ওনার সময়সূচির ওপর নির্ভর করবে—উনি যেতে পারবেন কি পারবেন না।

ভারতের পক্ষ থেকে ব্রিকস শীর্ষ সম্মেলনের 'আউটরিচ' পর্বে অংশগ্রহণের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দাওয়াত তো আছে। তবে ওই আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সম্মেলনে যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ সময় ভারতের মাটিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ড ও প্রেস ব্রিফিংয়ের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, দুই দেশের জনগণের স্বার্থেই আমরা ভালো সম্পর্ক চাই। তবে সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধার জায়গায় দাঁড়িয়ে। ভারতের মাটিতে বসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং দলটির প্রধান যদি ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন এবং ভারত সরকার যদি তা এখনই বন্ধ না করে, তবে তা বাংলাদেশের জনগণের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। তিনি আশা প্রকাশ করেন, ভারত বিষয়টি বুঝতে পারলে তা সবার জন্যই মঙ্গলজনক হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশের অবস্থান বারবার ভারতকে জানানোর পরও বুধবার (৬ জুলাই) দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস ব্রিফিং হয়েছে। এরকম চলতে থাকলে সর্বোচ্চ পর্যায়ের সফরের মতো ভালো সম্পর্ক থাকবে কিনা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি নিজেই

আপডেট সময় : ১০:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬