ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ ট্রাইব্যুনাল অবমাননার মামলায় দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর বিশ্ববাজারে টানা ছয় দিন কমছে জ্বালানি তেলের দাম গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি

সৌদিতে নতুন নিয়োগকর্তার অধীনে আকামা নবায়নের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:১৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য আকামা নবায়ন সংক্রান্ত নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। এখন থেকে কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে, প্রবাসী কর্মীরা দ্রুততম সময়ের মধ্যে অন্য কোনো নিয়োগকর্তা বা কফিলের অধীনে নিজেদের আকামা নবায়ন করতে পারবেন। এই প্রক্রিয়ায় কোনো আইনি বাধা থাকবে না বলে জানিয়েছেন সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা।

মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি প্রতিনিধি দলের এক দ্বিপাক্ষিক বৈঠকে এই তথ্য জানানো হয়। বৈঠকে সৌদি প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ এম আলশামেরি।

বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী দুই দেশের শ্রম সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে তিনটি গৃহকর্মী নিয়োগ চুক্তি, শ্রম দক্ষতা যাচাইকরণ প্রোগ্রাম (এসভিপি) চুক্তি এবং সাধারণ কর্মী নিয়োগ চুক্তি আনুষ্ঠানিক পর্যালোচনা ও নবায়নের প্রস্তাব। এছাড়া সুবিধাজনক সময়ে যৌথ কমিশন ও যৌথ প্রযুক্তিগত কমিটির বৈঠক আয়োজন এবং বাংলাদেশে একটি 'সৌদি-বাংলাদেশ যৌথ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট' প্রতিষ্ঠার প্রস্তাবও পেশ করা হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদান অপরিসীম। তিনি কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের আরবি ভাষায় দক্ষতা থাকায় তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বিশেষভাবে আহ্বান জানান।

প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, ২০৩৪ সালে সৌদি আরবে অনুষ্ঠাতব্য বিশ্বকাপকে সামনে রেখে বর্ধিত কর্মী চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সাথে নারী গৃহকর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ আসন্ন পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে জেলে আটক বাংলাদেশি কর্মীদের সাধারণ ক্ষমার আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার হোসেন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খানসহ উভয় দেশের পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৮: ৫৫আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৯: ২৬

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সৌদিতে নতুন নিয়োগকর্তার অধীনে আকামা নবায়নের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

আপডেট সময় : ০৪:১৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬