ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহিদ ডা. কবিরুলের মেয়ের এসএসসি সাফল্যে পাশে দাঁড়ালেন ডা. রফিকূল পরিবর্তনহীন পুলিশ: এখনো ঘুস ও বদলি বাণিজ্যের পুরোনো বৃত্তেই ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মার্কিন বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর ঘুষ না পেয়ে ঠিকাদারের হাত ভাঙার অভিযোগ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপস নয়: নুরুন্নিসা সিদ্দিকা ঘুমের ওষুধ খাইয়ে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, ঘাতক বাবা গ্রেপ্তার রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার বৈঠকে বসছে বিএনপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কেনার অনুমোদন পেল সরকার ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে কোকোর মৃত্যু: রিজভী বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামীর যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত। তিনি দাবি করেন, জামায়াত তাদের লোগো থেকে ‘আকিমুদ্দিন’ বা ইসলামকে সরিয়ে নেওয়ার পরই মূলত রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে।

বুধবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে দলটির কুমিল্লা জেলা উত্তরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেজাউল করীম বলেন, জামায়াত অতীতে বিভিন্ন সময় আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে তাল মিলিয়ে চলেছে, যা এখন সবার কাছে পরিষ্কার। তিনি আরও বলেন, তাদের মূল চেতনা ছিল ইসলাম, কিন্তু লোগো থেকে ইসলামকে বাদ দেওয়ার পর তাদের আর কোনো দ্বিতীয় চেতনা সম্পর্কে জানা নেই।

চরমোনাই পীর আরও অভিযোগ করেন, অন্যান্য ইসলামী দল যারা জামায়াতের সঙ্গে সম্পৃক্ত, তারাও এখন ইসলাম হিসেবে পরিচয় দেওয়ার নৈতিক ক্ষমতা হারিয়েছে। তার ভাষ্যমতে, জামায়াত স্পষ্টভাবেই বলেছিল যে তারা ক্ষমতায় গেলে ইসলামী শরিয়াহ নয়, বরং প্রচলিত গণতন্ত্র অনুযায়ী দেশ চালাবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা জেলা উত্তরের সভাপতি ক্বারী মো. সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন এবং কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম। এ সময় সংগঠনের জেলা উপদেষ্টা মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মুফতি এহতেশামুল হক কাসেমী (উজানী), মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী ও আলহাজ্ব আব্দুল করীমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর

আপডেট সময় : ০৭:৩৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬