ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগের সময় মহান আল্লাহর আশ্রয় ও ক্ষমা প্রার্থনার গুরুত্ব তাকলামাকান মরুভূমিতে মার্কিন যুদ্ধজাহাজ ও তাইওয়ানের নকল বানিয়ে চীনের মহড়া মঙ্গলের অভিজ্ঞতা পেতে স্বেচ্ছাসেবক খুঁজছে নাসা নেত্রকোনায় লাইব্রেরির জমি থেকে আ.লীগের কার্যালয় উচ্ছেদ ফাইনালে আর্জেন্টিনাকে কেন প্রতিপক্ষ হিসেবে চান স্পেনের কোচ শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন সব সরকারি সুবিধা এক কার্ডে আনার ঘোষণা প্রধানমন্ত্রীর পুলিশের পাঁচ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের হরমুজ প্রণালিতে জাহাজ ফি আরোপের পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

নেত্রকোনায় লাইব্রেরির জমি থেকে আ.লীগের কার্যালয় উচ্ছেদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরে অবস্থিত কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরির জায়গা দখলমুক্ত করতে সেখানে নির্মিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদ করেছে লাইব্রেরি কর্তৃপক্ষ। গত সোমবার থেকে বুলডোজার ব্যবহার করে ভবনটি অপসারণের কাজ শুরু হয়।

১৯৪০ সালে সুসঙ্গ পরগনার মহারাজা ভূপেন্দ্র চন্দ্র সিংহ শর্মা ২৪ শতক জমির ওপর কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরিটি প্রতিষ্ঠা করেছিলেন। সময়ের ব্যবধানে লাইব্রেরির সেই জমির একটি অংশ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে চলে যায়। ১৯৯৭ সালে তৎকালীন সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের উদ্যোগে লাইব্রেরির ওই জমিতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হয় এবং পরবর্তীতে ভবনটি আরও সম্প্রসারণ করা হয়।

লাইব্রেরি কর্তৃপক্ষের ভাষ্যমতে, দীর্ঘদিনের দখল হওয়া নিজস্ব জমি উদ্ধারের অংশ হিসেবেই এই ভবন অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কোনো রাজনৈতিক পদক্ষেপ নয় বলে তারা দাবি করেছে। এদিকে, ভবন অপসারণের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে এবং আওয়ামী লীগের কয়েকজন নেতা তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এর সমালোচনা করে পোস্ট দিয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রশাসন থেকে কোনো উচ্ছেদ অভিযান চালানো হয়নি। মূলত লাইব্রেরি কর্তৃপক্ষ নিজেরাই তাদের দখল হওয়া জায়গা উদ্ধারে ভবন অপসারণের কার্যক্রম পরিচালনা করছে। এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পদাধিকারবলে লাইব্রেরির সভাপতি আহমেদ সাদাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নেত্রকোনায় লাইব্রেরির জমি থেকে আ.লীগের কার্যালয় উচ্ছেদ

আপডেট সময় : ১০:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬