ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পুলিশের পাঁচ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। গত বুধবার (১৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক আদেশ জারি করা হয়।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, তাকে পিরোজপুরে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদ খানকে বাগেরহাটের মোরেলগঞ্জ সার্কেলে এবং এস এম মনসুর মূসাকে হবিগঞ্জ সদর সার্কেলে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে মিশন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান শাতিলকে পুলিশ সদর দপ্তরেই পদায়ন করা হয়েছে। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (পেট্রোল) তারিক লতিফকে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের জারি করা প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব অর্পণ না করলে ৩০ জুলাই থেকে তারা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

পুলিশের পাঁচ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি

আপডেট সময় : ০৯:০১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬