ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে বাণিজ্যিক নৌপথে হামলার তীব্রতা রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ ৩ শিক্ষার্থী স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশে দেখা গেল জেলিফিশ মেঘ নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ রোনালদোর আচরণ নিয়ে বিস্ফোরক সমালোচনা করলেন সাবেক সতীর্থ রুনি সন্তান হারিয়ে ৫০ দিন পর কক্সবাজার ছাড়ল নিউজিল্যান্ডের পরিবার হবিগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪৫ ওমর সানী: পরিবার ও শিল্পীদের নিয়ে মিথ্যা তথ্যের প্রতিবাদ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পদত্যাগ করিনি, সুস্থ হয়ে চুয়েটে ফিরব: উপাচার্য ড. শেখ শরীফুল হাসপাতাল থেকে কারাগারে ফিরলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেলেও টি-টোয়েন্টি ক্রিকেটে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। বুলাওয়েতে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ৩২ রানে পরাজিত হয়েছে টাইগাররা। এই জয়ে জিম্বাবুয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। জিম্বাবুয়ের পক্ষে ব্রায়ান বেনেট ৩০ বলে ৪৪ রানের একটি কার্যকর ইনিংস খেলেন। এছাড়া সিকান্দার রাজা ও রায়ান বার্ল মাঝারি মানের কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। শেষদিকে ব্র্যাড ইভান্স মাত্র ১০ বলে ১৯ রানের ঝড়ো ইনিংস খেলে দলের সংগ্রহ ১৭০ রানে নিয়ে যেতে বড় ভূমিকা রাখেন। এর আগে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ৩৭ রান যোগ করেছিল। চতুর্থ ওভারে নাহিদ রানা ১৪ রান করা তাদিওয়ানাশে মারুমানিকে আউট করে এই জুটি ভাঙেন। এছাড়া ডিয়ন মেয়ার্স ২০ রান করেন।

১৭১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই চাপে পড়ে। দলীয় ২৫ রানে সাইফ হাসান ১৫ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন। তানজিদ হাসান তামিম আগ্রাসী ব্যাটিংয়ের ইঙ্গিত দিলেও ৮ বলে ১৬ রানের বেশি করতে পারেননি। মিডল অর্ডারে পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয় ব্যর্থ হলে বাংলাদেশ বড় বিপদে পড়ে।

এমন পরিস্থিতিতে দীর্ঘ দিন পর একাদশে ফেরা ইয়াসির আলি রাব্বি এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান। তিনি ৩৮ বলে ৫৪ রানের একটি ইনিংস খেলেন। তাকে কিছুটা সঙ্গ দেওয়ার চেষ্টা করেন শেখ মেহেদি, তবে তিনি ১৮ বলে ১৯ রান করে আউট হন। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ উল্লেখযোগ্য রান করতে ব্যর্থ হলে বাংলাদেশের ইনিংস ১৯ ওভারেই ১৩৮ রানে গুটিয়ে যায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

আপডেট সময় : ০৮:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬