ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: অধিকার ও সুরক্ষায় অঙ্গীকার ব্যবসায় প্রতারণা ও অসততায় যেভাবে হালাল উপার্জন হারামে রূপ নেয় আবারও মোশাররফ করিমের সঙ্গে পর্দায় নীলাঞ্জনা নীলা আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: বাল্যবিয়ে রোধে বিশেষ গুরুত্ব ২৫ কোটির বাজেটে ৩৩০ কোটি আয় করে রেকর্ড গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নিজের বাল্যবিবাহ রুখে দিল তানিয়া উৎপাদন খরচ ও দরপতনের চাপে ঈশ্বরদীতে শিম চাষ ৩৬ শতাংশ কমেছে ওষুধের দাম সাধারণের নাগালে রাখতে উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য

ফাইনালে আর্জেন্টিনাকে কেন প্রতিপক্ষ হিসেবে চান স্পেনের কোচ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে স্পেন। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়াইয়ে নামবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। তবে তাদের প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারিত হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের ফলাফলের ওপর।

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেওয়ার পর স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে নিজের ব্যক্তিগত পছন্দের কথা জানিয়েছেন। তিনি বলেন, সুযোগ থাকলে তিনি ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষেই খেলতে চাইবেন। এর পেছনে কোনো ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং কাজ করছে ব্যক্তিগত সম্পর্ক। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে অংশ নেওয়ার সময় স্কালোনি ছিলেন দে লা ফুয়েন্তের প্রশিক্ষকদের একজন, সেই সুবাদে তাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে।

দে লা ফুয়েন্তে আরও বলেন, আমি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে চাই কারণ স্কালোনির সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে। তবে তিনি ইংল্যান্ডকেও অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেন। উল্লেখ্য, এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে দে লা ফুয়েন্তের প্রশংসা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও। তিনি বলেন, লুইসের জন্য আমি খুবই খুশি। তিনি একজন অসাধারণ মানুষ এবং সব সময় আমাকে সাহায্য করেছেন। তার এই সাফল্য পুরোপুরি প্রাপ্য।

ম্যাচের আগে দে লা ফুয়েন্তেকে ফোন করবেন কি না—এমন প্রশ্নের জবাবে হাস্যরস করে স্কালোনি বলেন, সবকিছু ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে। আমরা জিতলে হয়তো ফোন করব না, আর হারলে তাকে ফোন করে একটু সাহায্য চাইব! তবে আশা করছি, ফাইনালের আগে ফোন করার প্রয়োজন হবে না। এখন দেখার বিষয়, বন্ধুর সঙ্গে ফাইনালের সেই সম্ভাব্য পুনর্মিলন বাস্তবে রূপ নেয় কি না, নাকি স্পেনের সামনে ইংল্যান্ডের চ্যালেঞ্জ দাঁড়ায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

ফাইনালে আর্জেন্টিনাকে কেন প্রতিপক্ষ হিসেবে চান স্পেনের কোচ

আপডেট সময় : ০৯:৪৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬