ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের একটি নির্ভুল, গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের জন্য সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে এ লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধে অগণিত মানুষ প্রাণ উৎসর্গ করেছেন। তবে স্বাধীনতার পর যাদের ওপর শহীদদের একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির দায়িত্ব ছিল, তারা তা যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন। উল্টো তালিকা প্রণয়ন প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব যুক্ত হয়েছিল। শহীদদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে গবেষণাভিত্তিক নির্ভুল ও পূর্ণাঙ্গ শহীদ তালিকা প্রণয়নের অঙ্গীকার করেছিল, যা এখন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদে অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চট্টগ্রাম সমুদ্রবন্দরের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, বে-টার্মিনাল বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এটি চালু হলে বড় আকারের মাদার ভেসেল সরাসরি বন্দরে ভিড়তে পারবে, যা আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করবে। এ সময় তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের কোনো কাজে দুর্নীতির অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

এছাড়া প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, ভবিষ্যতে ‘প্রধানমন্ত্রী গোল্ডকাপ’ টুর্নামেন্ট পুনরায় চালু করা হবে। এতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু

আপডেট সময় : ০৬:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬