ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডান ও কিংসের জয়যাত্রা অব্যাহত বিএনপির অঙ্গসংগঠন পুনর্গঠনে ক্লিন ইমেজের নেতৃত্বের খোঁজে হাইকমান্ড রাজবাড়ীতে মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার, মিলছে না যোগ্যতার কাজ সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ভুয়া নামে কারাগারে ৪ জেলে ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি সৌদি বিমানবন্দরে ১০৭ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৬ হাজার যাত্রী তরুণদের বিক্ষোভে মোদির ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে, বাড়ছে রাজনৈতিক আলোচনা টিআইবি: ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার

শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে আত্মপ্রকাশ ‘ব্রয়লার চিকেন পার্টি’র

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচএসসি পরীক্ষা স্থগিত না করার দাবিতে চলমান আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ব্রয়লার মুরগির সঙ্গে তুলনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে অভিনব প্রতিবাদ শুরু হয়েছে। এই ঘটনার প্রতিবাদ হিসেবে মঙ্গলবার (১৪ জুলাই) নতুন প্রজন্মের শিক্ষার্থীরা ‘Broiler Chicken Party’ নামে ফেসবুকে একটি পেজ চালু করেছেন।

‘We are the broiler generation: Insulted by words, United by purpose’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এই পেজটিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রায় ২ হাজার ৩০০ জন ফলোয়ার যুক্ত হয়েছেন। এছাড়া পেজটিতে ‘They called us Broiler Chicken, We became a Movement’ স্লোগানটিও ব্যবহার করা হয়েছে। অনলাইন অ্যাক্টিভিস্টদের মতে, ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র আদলে এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার তরুণদের ‘ককরোচ’ বা ‘পরজীবী’ বলে উল্লেখ করার পর সেখানে ব্যঙ্গাত্মক প্রতিবাদের অংশ হিসেবে ‘ককরোচ জনতা পার্টি’ গঠিত হয়েছিল।

টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। বিকেল থেকে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এই পেজটির মাধ্যমে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন ব্যঙ্গাত্মক কনটেন্ট, ছবি ও ভিডিও শেয়ার করছেন। একই সঙ্গে, সারা দিন আন্দোলনের পর শিক্ষার্থীরা সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে আত্মপ্রকাশ ‘ব্রয়লার চিকেন পার্টি’র

আপডেট সময় : ০৭:৩৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬