ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়া পুলিশের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-২ যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম হোতা আইয়ুব গ্রেফতার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে প্যাকেট নকল সিগারেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার গ্রেফতার-৫ জাল টাকার নোট সহ গ্রেফতার-৭ ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক-১ চাঁদপুর ল কলেজের পরীক্ষা কেন্দ্র পুনরায় চাঁদপুরে স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন  ফুলবাড়ীতে ২৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ সহ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পরশুরামে বিএনপি নেতার অ্যাম্বুলেন্সে মিললো ১১৭ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার-২

মনোহরদীতে ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

মো. এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
  • আপডেট সময় : ০৪:৫০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৪৩ বার পড়া হয়েছে

মনোহরদীতে ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মো. এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
নরসিংদীর মনোহরদীতে রাসেল মিয়া (৩৫) নামে এক মুঠোফোন ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। রাসেল উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামের মৃত মাইনুদ্দিনের ছেলে। তিনি চালাকচর বাজারের মোবাইল ব্যবসায়ী ছিলেন। রবিবার(১৬ ফেব্রুয়ারী) সকালে পার্শ্ববর্তী মফিজ মুহুরীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাত থেকেই মফিজ মুহুরীর মেয়ে রিতা এবং তার স্বামী ট্রাকচালক মাসুম মিয়া পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, মফিজ মুহুরীর বাড়ির পেছনে রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে,শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।

রাসেলের স্ত্রী রোজিনা আক্তার জানান, গতকাল সন্ধ্যার দিকে তিনি বাড়ি থেকে বের হন। ১০টার দিকে মুঠোফোনে কথা হয়েছে। এর পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। রাত ১২টা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না আসায় কয়েক জায়গায় খোঁজ করা হয়।

সকাল ৭টার দিকে প্রতিবেশী মফিজ মুহুরীর বাড়ির পেছনে বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে পাশের বাড়ির লোকজন আমাকে খবর দেয়। ‘আমার সন্দেহ হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে আমার স্বামীকে তারা হত্যা করল বুঝতে পারছি না। আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই।’

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার বলেন,মরদেহ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া প্রেমের সুত্র ধরে এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরদীতে ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৫০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫