ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাতিয়ায় উত্তাল সাগরে ৩ ট্রলারডুবি, জীবিত উদ্ধার ৪৮ জেলে অপরাধ নিয়ন্ত্রণে শাস্তির পাশাপাশি কাউন্সেলিং জরুরি: খুলনা রেঞ্জ ডিআইজি ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে সাংগঠনিক কারণে বহিষ্কার হামলার আশঙ্কায় পুলিশের নিরাপত্তা চাইল ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি চীনের অর্থনীতির রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজির পরলোকগমন তথ্য নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াবে না সরকার: আমির খসরু রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, এ মাসেই যুক্ত হচ্ছে নতুন ট্রেন বাবার প্রয়াণে আবেগঘন বার্তায় মেসি: ‘শান্তিতে ঘুমাও বাবা’ জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর ঘোষণা মাহদী আমিনের ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ বললেন চিফ প্রসিকিউটর

ফুলবাড়ীতে ২৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ সহ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ বিদেশী মদ এবং নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

২৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে শনিবার (২০ জুন) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম বিওপি কর্তৃক মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল বিদেশী মদ এবং ১৯৪৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটি আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য আনুমানিক ২,০০,৬০০ (দুই লক্ষ ছয়শত) টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য আটক এবং জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল সীমান্ত এলাকায় মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলবাড়ীতে ২৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ সহ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

আপডেট সময় : ০৯:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬