ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

ব্রাহ্মণপাড়া পুলিশের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-২

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০১:০০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, একই সঙ্গে ১টি সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০ জুন শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. মাহতাব হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্রাহ্মণপাড়া উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকায় রজ্জব আলী সর্দার বাড়ি পলাতক আসামি মো. সেলিমের বসত ঘরের থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, তবে অভিযানের সময় সংশ্লিষ্ট আসামিকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে, ২১ জুন রবিবার ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. মাহতাব হোসেন পরিচালিত আরেক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের অপরাধে মো. কাউছার (৪১) নামে ১ ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়, কাউছার ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

একই দিনে ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি রুহুল কুদ্দুসকে গ্রেফতার করা হয়, তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার বালিনা গ্রামের নূরুজ্জামানের ছেলে।

এছাড়া পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে দক্ষিণ তেতাভূমি এলাকার বাসিন্দা রুবেল (৩৫) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, মাদক ও অপরাধ দমনে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাহ্মণপাড়া পুলিশের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-২

আপডেট সময় : ০১:০০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬