ঢাকা ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড. ইউনূসকে হেনস্তায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা সৌদির ফ্লাইট বিপর্যয়: ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বেবিচকের সাত জরুরি নির্দেশনা বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের পরিকল্পনা বঙ্গোপসাগরে স্যাটেলাইট নজরদারি চায় বিএসসিএল, ব্যয় ৬০০ কোটি রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ আটজনের ১৪ বছরের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজায় তিন দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের কার্যক্রম এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষার উদ্যোগ ফ্রান্সে শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, ফ্রিজে আগুন ও খাবার নষ্ট যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নাহিদের তীব্র নিন্দা লিটনের দুর্দান্ত ক‍্যাচে ভাঙল আফগানিস্তানের প্রতিরোধ জুটি

কুড়িগ্রামে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে আইরিন (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় বাড়ির ৪ টি ঘর ও একটি রান্না ঘর ভষ্মিভুত হয়েছে।

ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম সুখদেব গ্রামে। নিহত শিশু আইরিন ওই গ্রামের আলামিনের মেয়ে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, ঘুমন্ত শিশু আইরিনকে ঘরে তালা দিয়ে পরিবারের সবাই বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ওয়াজ শুনতে যায়। রাত সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়িটির চারটি ঘর ও একটি রান্না ঘর পুড়ে যায়। এ সময় ঘরে তালাবদ্ধ থাকা আইরিন পুড়ে মারা গেছে। পরে লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন জানান, শিশুটির লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ১০:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫